Sunday, 15 November 2020

শহীদ সুবোধ ঘোষকে গানসেলুট জানিয়ে শেষকৃত্য সম্পন্ন হল. শেষ যাত্রায় হাজির তেহট্ট গ্রামের সকল মানুষ.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, তেহট্ট - পাকিস্তান বর্ডারে শহীদ যুবক সুবোধ ঘোষের শেষকৃত্য গানস্যালুটের মাধ্যমে সম্পন্ন হল.  মাত্র তিন মাসের শিশু  কন্যাকে রেখে তিনি পাড়ি দিলেন অজানার দেশে. আর তেহট্ট বাসীকে কাঁদিয়ে গেলেন. দেশমাতৃকার সেবা করতে গিয়ে এক তরতাজা যুবকের বলিদান সমগ্র দেশ কখনো ভুলবেনা.  আজ শহীদ সুবোধ ঘোষের শেষকৃত্যে উপস্থিত ছিলেন  রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, কৃষ্ণনগরের সংসদ মহুয়া মিত্র. সাংসদ জগন্নাথ সরকার বলেন, আমি এবং আমার দল সর্বদা শহীদ সুবোধ ঘোষের পরিবারের পাশে আছে. ভারত সরকার শহীদের পরিবারের  পাশে আছে সর্বদা.  আমাদের নদীয়া জেলা কে দেশমাতৃকার চরণে শিখরে পৌঁছে দিয়েছেন শহীদ সুবোধ ঘোষ. সমগ্র নদীয়ার মানুুুষ  তার জন্য গর্ব অনুভব করবে.  আমাদের নদিয়ার  মাটিকে আরো পবিত্রর করে গেল শহীদ যুবক সুবোধ ঘোষ.
আমি ব্যক্তিগতভাবে সর্বদা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং সর্বদা পাশে থাকবো এই অঙ্গীকার করে যাচ্ছি. 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: