শুভ কল্যাণ বিশ্বাস, বনগাঁ, দৃষ্টি বাংলা - দুদিনের বৃষ্টির কারণে বনগাঁ পৌরসভা এলাকার ট বাজারে বাড়ীর চাঁদের উপরে জি আই তারে বিদ্যুৎস্পর্শে মৃত্যু হল মা ও ছেলের.
মৃত ব্যক্তিরা হলেন ছেলে ঋসব অধিকারী ও মা মিতা অধিকারী. ছেলের বয়স 26 ও মায়ের বয়স 45.
বাবা তপন অধিকারী জানান, বৃষ্টিতে বাড়ীর বিভিন্ন অংশ হয়তো বিদ্যুৎ হয়ে গেছিল. প্রথমে আমার মা ছাদে গিয়ে বিদ্যুতের শক খেয়ে ছিটকে পড়ে যান.
তারপরে আমার ছেলে বাথরুম করতে গেলে জি আই তারের পা জড়িয়ে যায়. ছেলে যখন চেঁচামেচি শুরু করে তখন আমার স্ত্রী অর্থাৎ ওর মা দৌড়ে ছেলেকে বাঁচাতে যান.
তখন মা ও ছেলে বিদ্যুৎ স্পর্শ হয়ে পরে বলে অনুমান করছি.
হাসপাতালে নিয়ে গেলে মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করা হয়.
এই ঘটনায় বনগাঁ শহর শোক স্তব্ধ হয়ে পড়েছে.