Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

Monday, 15 September 2025

নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট বনগাঁ RS মাঠে।

নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট বনগাঁ RS মাঠে।

শুভকল্যাণ বিশ্বাস, দৃষ্টি বাংলা, বনগাঁ - সারা বাংলা জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর জন্মদিন উপলক্ষে যে সেবা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছিল রাজ্য বিজেপি। সেই উপলক্ষে রাজ্য জুড়ে চলছে নরেন্দ্রকাপ ফুটবল টুর্নামেন্ট। 
বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট চলছে বনগাঁ আর এস মাঠে।  ৩০টি মন্ডলের মধ্যে ২৬ টি মন্ডল এই খেলায় অংশগ্রহণ করেছে অর্থাৎ ২৬ টি দলের এই টুর্নামেন্ট চলছে বনগাঁ জেলার উদ্যোগে। 
আজকের দ্বিতীয় পর্যায়ের  প্রথম খেলা চলছে হরিণঘাটা মন্ডল ১ ও বনগাঁ উত্তর মন্ডল ৪ এর মধ্যে। খেলার ফলাফল বনগাঁ মন্ডল -৪ দুই গোল দিয়েছে হরিণঘাটা মন্ডল ১কে। 
 দ্বিতীয় খেলা হবে কল্যাণী মন্ডল ২  ও বনগাঁ উত্তর মন্ডল ৫  এর মধ্যে। 
 জেলার সভাপতি বিকাশ ঘোষ জানান, এই টুর্নামেন্টের যে দল চ্যাম্পিয়ন হবে তাদেরকে ৫০ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হবে, আর যারা রানার্সআপ হবে তারা ২৫ হাজার টাকা পাবে।
 আজকের এই খেলায় বিশেষভাবে উপস্থিত ছিলেন, বনগাঁ উত্তর মন্ডল ৪ এর সভাপতি সমরেশ মন্ডল, বনগাঁ পৌর মন্ডলের বর্ষিয়ান বিজেপি নেতৃত্ব সমাজসেবী নৃপেন চক্রবর্তী, বিজেপি নেতৃত্ব গোবিন্দ বিশ্বাস, আলোকেশ ঘোষ, সাহেব ঘোষ, সৈকত মিত্র, প্রতাপ পাল,জয়ন্ত ঘোষ, সোম দত্ত, তুফান ঘোষ, বাদল ঘোষ, রোহন বণিক সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। 

Saturday, 7 August 2021

টোকিও অলিম্পিকে জ্যাবলিন থ্রোয়িং সোনা জিতে ইতিহাস সৃষ্টি করলেন নীরজ চোপড়া

টোকিও অলিম্পিকে জ্যাবলিন থ্রোয়িং সোনা জিতে ইতিহাস সৃষ্টি করলেন নীরজ চোপড়া

ওয়েব ডেস্ক, দৃষ্টি বাংলা - আজকে টোকিও অলিম্পিক জ্যাবলিন থ্রোয়িং এ সোনা জিতে ইতিহাস সৃষ্টি করলেন নীরজ চোপড়া.স্বাধীনতার পর এই প্রথম কেউ অ্যাথলেটিক্স  এ সোনা জিতলেন. রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী  সকলেই শুভেচ্ছা বার্তাা পাঠিয়েছেন.
 দেশবাসীকে তিনি গর্বিত  করেছেন.
একজন চাষীর ঘরের ছেলে তিনি. প্রথমে তিনি সেনা বাহিনীতে কর্মরত হয়েছেন. তারপরে ধীরে ধীরে তিনি জ্যাবলিন থ্রোয়িং এর প্রতি আগ্রহ তৈরী হয়. আজ তিনি দেশের নাম উজ্জ্বল করলেন.
 সমগ্র দেশবাসী তার জন্য গর্ব অনুভব করছে.

Thursday, 19 November 2020

স্বরূপনগর মন্ডলের পক্ষ থেকে এক একদিনের ক্রিকেট টুর্নামেন্ট

স্বরূপনগর মন্ডলের পক্ষ থেকে এক একদিনের ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, স্বরূপনগর,  বসিরহাট- গতকাল বসিরহাট জেলা স্বরূপনগর মন্ডলের পক্ষ থেকে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল. 
শেরাপুল স্কুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়. আজকের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে রাজ্য তপশিলি মোর্চার সহ সভাপতি ও নবদ্বীপ জোনের তপশিলি মোর্চার কনভেনার জগদীশ সরকার. এছাড়া উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার সভাপতি রিপন বিশ্বাস. এছাড়া মন্ডলের  সভাপতি অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন 
 রাজ্য তপশিলি মোর্চার সহ-সভাপতি জগদীশ সরকার বলেন, বর্তমান করোনার মধ্যে শারীরিকভাবে সুস্থতার প্রয়োজন. খেলাধুলা করলে শরীর চর্চা হয়. সামাজিক দূরত্ব বজায় রেখে টুর্নামেন্ট আয়োজন করেছিল স্থানীয় কর্তৃপক্ষ.  তপশিলি মোর্চার বসিরহাট জেলার সভাপতি রিপন বিশ্বাস বলেন, আগামী দিনে আমার খেলা ধুলায় বিশেষ জায়গা করে নেবে.   ছেলেদের দেওয়া উৎসাহ দেয়ার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা. 

Sunday, 15 November 2020

পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধানসভায় বিরসা মুন্ডার 146 তম জন্ম দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধানসভায় বিরসা মুন্ডার 146 তম জন্ম দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, পুরুলিয়া- আজ ভগবান বিরসা মুন্ডার 146 তম জন্ম দিবস উপলক্ষে পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধানসভার ঝালদার পুস্তি অঞ্চলের বেটদ গ্রামে এক দেশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল.   পুরুলিয়া জেলা বিজেপির উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল. ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন   সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো.  এছাড়া আজকের ফুটবল টুর্নামেন্ট উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সাধারণ সম্পাদক শংকর মাহাতো, ওবিসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক জলধর মাহাতো, এছাড়া মন্ডলের অনেক কার্যকর্তা.