শুভ কল্যাণ বিশ্বাস, দৃষ্টি বাংলা , বনগাঁ
আজ বনগাঁ সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি নৃপেন বিশ্বাস সহ রাজ্যের অন্যান্য নেতৃত্বকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়. বনগাঁ নীলদর্পণ অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে।
প্রথমেই সংবর্ধনা দেওয়া হয় জেলা সভাপতি নৃপিন বিশ্বাস কে। তারপরে একে একে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় রাজ্যের সহ-সভাপতি ও নদিয়া দক্ষিণ জেলার অবজারভার রামপদ দাস, রাজ্যের আরেকজন সহ-সভাপতি ও বনগাঁ জেলার অবজারভার অমিতাভ রায় কে।
এরপরে সম্বর্ধনা দেয়া হয় রাজ্যের সম্পাদিকা ও বারাসাত জেলার অবজারভার বিভা মজুমদার কে। এরপরে সম্বর্ধনা দেওয়া হয় নবদ্বীপ জোনের কনভেনার চন্দ্রকান্ত দাস কে।
এছাড়াও আজকের এই মঞ্চে রাজ্যের আরো অনেক নেতৃত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মঞ্চে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, মঞ্চে উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস, রাজ্য কমিটির সদস্য অজয় ঘোষ একঝাঁক নেতৃত্ব।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলার সভাপতি নৃপেন বিশ্বাস বলেন, আমার লক্ষ্য হবে বনগাঁ জেলাকে নতুন পুরাতন কার্যকর্তার সংমিশ্রনের সুন্দর কমিটি গঠন করে জেলা পরিচালনা করা হবে আমার এক মাত্র লক্ষ্য।
রাজ্যে সহ-সভাপতি রামপদ দাস বলেন, রাজ্য আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি আমার রাজ্য নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, আমাকে যখন যে দায়িত্ব রাজ্য দিয়েছে আমি সেটা সততার সঙ্গে পালন করার চেষ্টা করেছি,
আমি সকল নবীন পুরাতন কার্যকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখন ক্ষমতায় এসেছি, দীর্ঘদিন লড়াই করার পরে সংগ্রাম করার পর, ক্ষমতায় আসার স্বাদ যেন আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে না পারে।
