কৃষ্ণনগর বিধানসভার শক্তিনগর গ্রামে সরস্বতী পূজার প্যান্ডেল উদ্বোধন করতে দেখা গেল কৃষ্ণনগর লোকসভার প্রার্থী রাণীমা অমৃত রায় কে। তিনি কৃষ্ণনগরের রাজবাড়ী রানী মা। কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র অহংকার বোধ কাজ করে না। তিনি সাধারণ মানুষের সঙ্গে এমন সুন্দর ভাবে মিশে যেতে পারেন। সেটা ওনার পারিবারিক শিক্ষা এবং সংস্কৃতির পরিচয় বহন করে।
প্যান্ডেলে অবস্থানরত সাধারন মানুষের কাছ থেকে পাওয়া তথ্য থেকেই জানা যায়, তিনি প্যান্ডেল উদ্বোধন করতে এসে খুবই আনন্দ উপভোগ করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছেন।
আজকাল বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে তাকে মাঝে মাঝেই দেখা যায়। এছাড়া শাসক দল তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে ও দেখা গেছে রানীমাকে।
বাংলাদেশে বেছে বেছে হিন্দু হত্যার ঘটনা নিয়েও তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিলের শামিল হয়েছেন কৃষ্ণনগরে।
0 coment rios: