Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Thursday, 4 May 2023

ডলারের দিন কি তবে শেষ? ভারত বিশ্বগুরু হতে চলেছে আগামীতে।

ডলারের দিন কি তবে শেষ? ভারত বিশ্বগুরু হতে চলেছে আগামীতে।

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা - তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা একটু একটু করে তাদের  দেশের অর্থনৈতিক পরিকাঠামোর  শক্ত করেছে। যখন রাশিয়া দ্বিখন্ডিত হয়েছে তখন থেকেই আমেরিকা বিশ্বের অনুন্নত  দেশগুলির প্রতি তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। বিগত চার পাঁচ দশক ধরে তাদের দেশের অর্থনীতিকে একটি  উচ্চতায় তুলে নিয়ে যায়। বিভিন্ন দেশ আমেরিকার প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। ধীরে ধীরে আমরিকার  ডলারের প্রতি বিভিন্ন দেশে চাহিদা বাড়তে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন দেশ  ডলার ব্যবহার করতে থাকে। তখন থেকে ইউরোপ কান্ট্রি ইউরো কারেন্সি রমরমা কমে গিয়ে ডলারের রমরমা শুরু হয় বিশ্বের দরবারে।
কিন্তু বর্তমান সময়ে বিজেপি সরকারের আমলে বিজেপি একটি উন্নয়নশীল দেশ হিসেবে উঠে এসেছে। সারা বিশ্বের পঞ্চম অর্থনৈতিক দেশ হিসাবে ভারতের উঠে আসা আমেরিকার কাছে শাঁখের করাত হয়ে দাঁড়িয়েছে। করোনার সময়কাল থেকে ভারতের অর্থনীতি এগিয়ে গেছে। কিন্তু করোনার সময়  বিপরীত চিত্র দেখা গেছে বিশ্বের উন্নত দেশগুলোতে। করোনার কারণে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি একদম ভেঙে পড়েছে। আমেরিকা এবং চীনের মতন দেশের ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। সেখানে সে দেশে সরকার তাদের অর্থনীতিকে কোনমতেই চাঙ্গা করতে পারছে না। তারপর ইউক্রেন  ও রাশিয়া যুদ্ধ বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। কিন্তু এই প্রভাব ভারতের অর্থনীতিকে এতটা গ্রাস করতে পারেনি যতটা করেছে আমেরিকা এবং চীনকে।

বর্তমান বিশ্বের অর্থনৈতিক স্থিতি অবস্থা নির্ভর করে খনিজ তেল ও খাদ্য শস্য উৎপাদন এর উপর। আন্তর্জাতিক চাপের কাছে নতিশিখা না করে ভারত রাশিয়া থেকে যে অপরিশোধিত খনিজ তেল ক্রয় করে সেই তেল রিফাইন করে বিভিন্ন দেশের বেশি দামে বিক্রি করছে ভারত সরকার।

   আজকে বিশ্বের বিভিন্ন দেশ ভারতের সঙ্গে যে বৈদেশিক বাণিজ্য করতে চাইছে সেটা ডলারকে বাদ দিয়েই ভারতীয় টাকায় করতে আগ্রহী হয়ে উঠেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকে বিভিন্ন দেশ থেকে অ্যাকাউন্ট খুলতে চাইছে।
আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারকে বাদ দিয়ে বস্ত অ্যাকাউন্ট খুলতে হয় । সারা বিশ্বের প্রায় ১৮ কোটি দেশ ভারতে বস্ত্র একাউন্ট খুলতে চেয়ে আবেদন করেছে। যার মধ্যে ব্রিটেন জার্মানির সহ বিভিন্ন উন্নয়নশীল দেশ রয়েছে।
এইভাবে বিভিন্ন দেশ এগিয়ে আসছে ভারতীয় টাকায় আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন করত। যার কারণে আমেরিকার কপালে চিন্তার ভাঁজ। ডলারের জায়গায় ধীরে ধীরে ভারতীয় টাকার মূল্য বিশ্বের বিভিন্ন উন্নয়নের দেশের কাছে সমতুল্য হয়ে উঠেছে। বিগত কয়েক দশক ধরে বিভিন্ন দেশ তাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার হিসেবে ডলারকে গুরুত্ব দিত। এখন সেই জায়গায় ধীরে ধীরে ভারতীয় টাকা দখল করে নিচ্ছে। আন্তর্জাতিক চাপের কাছে নতি শিকার না করে বিভিন্ন দেশ ভারতীয় টাকায় লেনদেন শুধু করায় ভারতীয় টাকার গুরুত্ব বেড়েছে বিশ্বের দরবারে। এভাবেই হয়ত ভারত ডলারকে সরিয়ে দিয়ে তাদের টাকাকে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে আগামী দিনগুলোতে।

Saturday, 7 November 2020

অমিত শাহের দুই দিনের সফরের পর আতঙ্কে তৃণমূল ও বিজেপি.

অমিত শাহের দুই দিনের সফরের পর আতঙ্কে তৃণমূল ও বিজেপি.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, কোলকাতা - স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুইদিনের রাজ্য সফর হওয়ার পর শাসক দল তৃণমূল ও বিজেপির কিছু রাজ্য নেতৃত্ব আতঙ্কে আছেন. কিন্তু কেন এমন হতে চলেছে. রাজ্য বিজেপির সদর দপ্তরে কান পাতলে শোনা যাচ্ছে যে রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক পদ থেকে সুব্রত চট্টোপাধ্যায় কে বিনা নোটিশে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে. এই বিষয়টা নিয়ে রাজ্যের অনেক তাবড় তাবড় নেতৃত্ব আতঙ্কে আছেন কখন তার পার্টির সাংগঠনিক পদটাই না চলে যায়. নাম প্রকাশে অনিচ্ছুক এক  রাজ্য নেতা বলেন, আমরা এখন আতঙ্কে আছি. সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা খুলে প্রথমেই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখি আমার সাংগঠনিক পদটা ঠিক আছে তো. 
 এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় রাজ্য বিজেপির নেতৃত্ব অনেকেই আতঙ্কে আছেন তার সাংগঠনিক পদে তিনি আর কতক্ষণ থাকতে পারবেন এই ভয় নিয়ে. এই আতঙ্ক টা বেশি করে ছড়িয়ে পড়েছে যারা কাছের লোক বলে পরিচিত কেউ আছে তাদের ক্ষেত্রে. 
 গত সপ্তাহে রাজ্য ঘুরে গেছেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা. তিনি এসে রাজ্য রাজনীতির জলমেপে গেছেন. নাগরিকত্ব আইন নিয়ে তিনি স্পষ্ট ভাবে বলে গেছেন পশ্চিমবাংলার বিধানসভার ভোটের আগেই নাগরিকত্ব আইন লাগু করা হবে. আবার হঠাৎ করে কিছু সময়ের জন্য প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফর করে গেলেন. যদিও বলা হয়েছে প্রধানমন্ত্রী বিহারে বিধানসভা ভোটের প্রচারে যাওয়ার সময় উত্তরবঙ্গ সফরে ঘুরে গেলেন. এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা গৌতম বাবু. যেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে উত্তরবঙ্গে. যদিও গৌতম বাবুর  পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে এটা শুধু মাত্র সৌজন্য সাক্ষাৎকার. 
 আবার উল্লেখ করা যেতে পারে, এই সফরের মধ্যেই কয়লা কেলেঙ্কারিতে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা তৃণমূলের মাথা যন্ত্রণার কারণ হতে পারে. রাজ্য প্রশাসনকে  না জানিয়ে খুবই গোপনীয় ভাবে সিআরপিএফ আধিকারিকের নেতৃত্বে এই অপারেশন চালানো হয়েছে. যেটা নিয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে বিবৃত জারি করা হয়েছে. আসলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই দুদিনের সফর বিজেপি ও তৃণমূল নেতৃত্ব কে চাপে রেখেছে বিভিন্ন কারণে. রাজ্য মহিলা মোর্চার প্রাক্তন নেত্রী মৌমিতা বোস চক্রবর্তী আজ তৃণমূলে যোগ দিলেন. রাজ্য বিজেপিতে এই মুহূর্তে আমূল পরিবর্তন না হলে অনেক বিজেপির নেতৃত্ব তৃণমূলে যোগ দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে. কলকাতা শহর লাগোয়া বিভিন্ন সাংগঠনিক জেলা থেকে বিজেপির পুরনো নেতৃত্ব আশায় বুক বেঁধে আছে ভালো কিছু হতে চলেছে. তার কারণ সাংগঠনিক সাধারণ সম্পাদকের পদ থেকে সুব্রত চট্টোপাধ্যায় এর অপসারণ. এখন দেখার বিষয় বিহার ভোটের ফলাফল প্রকাশের পরে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব কি কি সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে.