প্রত্যেকটি ইভেন্টে ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রথম, দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারী যারা হয়েছেন তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে স্কুলের তরফ থেকে।
স্কুলের টিচার ইনচার্জ হলেন মোহাম্মদ আব্দুল কবির।
স্কুলের সহকারী শিক্ষক শংকর পাল বলেন, আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আমাদের শিক্ষকরাও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে খুবই উৎসাহিত থাকেন। সকল শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে।
জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা পুরস্কার নিয়ে এসে আমাদের স্কুলকে গর্বিত করবে এটা আমরা আশা রাখি।
আমাদের সকল শিক্ষকের তরফ থেকে প্রধান শিক্ষককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সফলভাবে এই ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য।
0 coment rios: