বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট চলছে বনগাঁ আর এস মাঠে। ৩০টি মন্ডলের মধ্যে ২৬ টি মন্ডল এই খেলায় অংশগ্রহণ করেছে অর্থাৎ ২৬ টি দলের এই টুর্নামেন্ট চলছে বনগাঁ জেলার উদ্যোগে।
আজকের দ্বিতীয় পর্যায়ের প্রথম খেলা চলছে হরিণঘাটা মন্ডল ১ ও বনগাঁ উত্তর মন্ডল ৪ এর মধ্যে। খেলার ফলাফল বনগাঁ মন্ডল -৪ দুই গোল দিয়েছে হরিণঘাটা মন্ডল ১কে।
জেলার সভাপতি বিকাশ ঘোষ জানান, এই টুর্নামেন্টের যে দল চ্যাম্পিয়ন হবে তাদেরকে ৫০ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হবে, আর যারা রানার্সআপ হবে তারা ২৫ হাজার টাকা পাবে।
আজকের এই খেলায় বিশেষভাবে উপস্থিত ছিলেন, বনগাঁ উত্তর মন্ডল ৪ এর সভাপতি সমরেশ মন্ডল, বনগাঁ পৌর মন্ডলের বর্ষিয়ান বিজেপি নেতৃত্ব সমাজসেবী নৃপেন চক্রবর্তী, বিজেপি নেতৃত্ব গোবিন্দ বিশ্বাস, আলোকেশ ঘোষ, সাহেব ঘোষ, সৈকত মিত্র, প্রতাপ পাল,জয়ন্ত ঘোষ, সোম দত্ত, তুফান ঘোষ, বাদল ঘোষ, রোহন বণিক সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
0 coment rios: