কৃষ্ণনগর রাজবাড়ির মোড় থেকে মিছিল করে কর্মীরা সম্মেলনে পৌঁছায়. এদিন নদিয়া দক্ষিণ জেলায় প্রাক্তন সম্পাদক অশোক বিশ্বাসের নেতৃত্বে দুই হাজার কর্মী সমর্থক সম্মেলনে অংশগ্রহণ করে
কৃষ্ণনগর রাজবাড়ি থেকে মিছিল করে টাউন লাইব্রেরির সম্মেলনের মাঠে উপস্থিত হন সমস্ত কর্মী-সমর্থকরা.
রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন, তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে. 2021 এ আর তৃণমূল ক্ষমতায় ফিরতে পারবে না.
অশোক বিশ্বাস বলেন, নদীয়ার মানুষ তৃণমূলের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে. আমফানের দুর্নীতি তৃণমূল সরকারের শেষ দুর্নীতি হতে চলেছে.
0 coment rios: