Saturday, 19 December 2020

অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, মেদিনীপুর -আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিষাদাগার করে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারী.   আজকের  এই মঞ্চে চাঁদের হাট বসে ছিল বিজেপির. উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী jj, রাহুল সিনহা, অর্জুন সিং, সব্যসাচী চক্রবর্তী, সহ এক ঝাঁক জেলা এবং রাজ্যের নেতৃত্ব. 
 যোগদানের পর শুভেন্দু বাবু বলেন, আমি করোনা আক্রান্ত হয়েছিলাম. তৃণমূলের কেউ আমাকে খোঁজ পর্যন্ত নেয়নি. কিন্তু অমিত শাহ জী আমার শারীরিক খোঁজখবর নিয়েছেন, তাকে জানাই আমার শ্রদ্ধা  অভিনন্দন

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: