Friday, 1 January 2021

প্রথম বনগাঁ সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি মনস্পতি দেব সকলকে সাথে নিয়ে চলার বার্তা দিলেন.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, বনগাঁ -  রাজ্য বিজেপি সাংগঠনিক জেলা বারাসাত জেলাকে ভেঙে দিয়ে নতুন সাংগঠনিক জেলা বনগাঁ ঘোষণা করলেন. এর আগে বিজেপির 38টি সাংগঠনিক জেলা ছিল. বনগাঁ কে ধরে 39টি জেলা হল. আর এই নতুন জেলার সভাপতি হলেন সাংসদ শান্তনু ঠাকুরের প্ৰিয় পাত্র ঠাকুর নগরের ভূমি পুত্র ডাক্তার মনস্পতি দেব.
তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দ্বিতীয় বর্ষের স্বয়ংসেবক. পেশায় হোমিওপ্যাথি (BMS )চিকিৎসক. মনস্পতি  বাবু বলেন, আমি আমার সাংসদ শান্তনু ঠাকুর ও রাজ্য বিজেপি কে   কৃতজ্ঞতা জ্ঞাপন করি. আমি একজন স্বয়ংসেবক. মানুষের সেবার জন্যে আমি আমার জীবন সঁপে দিয়েছি. নতুন -পুরানো সকল কর্মীদের নিয়ে আমি আমার জেলার বিন্যাস ঘটাবো. আমার জেলার সাতটি বিধানসভা আসন জিতে রাজ্য কে উপহার দিতে চাই. শান্তনু ঠাকুর যে ভরসা আমার উপরে রেখেছো তার মূল্য দিতে চাই. 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: