আজ কলকাতায় বহু প্রতীক্ষিত রাজনৈতিক দলের ঘোষণা করলেন ভাইজান আব্বাস সিদ্দিকী. দলের নাম দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট.সব ধর্মের সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে তৈরি হয়েছে এই দল.এই নতুন দল আগামী বিধানসভা নির্বাচনে প্রায় একশ এর কাছাকাছি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সূত্রের খবর. তবে মূলত দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, মালদা, দক্ষিণ কলকাতা,ও উত্তর 24 পরগনার কিছু আসনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে.হায়দ্রাবাদের মিম পার্টি কে 10 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে.
এই নতুন দল প্রসঙ্গে রাজ্য বিজেপির তপশিলি মোর্চার সভাপতি দুলাল চন্দ্র বর বলেন,কে দল করলো বা না করলো সে বিষয়ে বিজেপির কিছু যায় আসে না.বাংলার সংখ্যালগু ভোটার এখন আর কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়.বিজেপির পাশে সব সম্প্রদায় এর মানুষ আছে.আমাদের লক্ষ্য 'সব কা সাথ সব কা বিকাশ. আমাদের কাছে উন্নয়ন হলো একমাত্র হাতিয়ার.সারা বিশ্বের মানুষ মোদী বন্দনায় লিপ্ত.আমরা এই দলের ভবিষ্যৎ ভোটের পর দেখতে পাচ্ছি না.
এই নতুন দল প্রসঙ্গে অল ইন্ডিয়া তফশিলি অধিকার আদায় মঞ্চের সভাপতি গোবিন্দ বিশ্বাস বলেন,আব্বাস সিদ্দিকী বলছেন, দলিত আদিবাসী এরা কেউ হিন্দু নয়. এটা একদম সত্য কথা নয়. আদিবাসীরা হলো ভারতের আদি বসবাসকারী হিন্দু.
তপশিলি সম্প্রদায় কখনো দলিত নয়. দলিত বা তপশিলি কখনো এক হতে পারেনা. স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ঘাটলে দেখা যায় ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সর্বপ্রথম ভূমিকা নিয়েছিল এই আদিবাসী ও তপশিলি সমাজের মানুষেরা.
আমি আব্বাস সিদ্দিকী সম্পর্কে বলতে পারি, ভাইজানের পূর্বপুরুষেরা সকলেই হিন্দু ছিল. ভাইজানের পূর্ব পুরুষ সকলেই দুর্বল হিন্দু ছিল. তারা নিজেদের ধর্ম রক্ষা করতে না পেরে মুসলমান ধর্ম গ্রহণ করে. কিন্তু তপশিলি সমাজের বাংলার মানুষেরা নিজের হিন্দুধর্মের বিসর্জন না দিয়ে ভারতে চলে আসে.
আমি গোবিন্দ বিশ্বাস একজন তফসিলি সম্প্রদায় মানুষের ঘরের সন্তান হিসাবে বলতে চাই কেউ বিশ্বাস করবেন না এদেরকে. না হলে কিন্তু আর পালাবার জায়গা থাকবেনা.
ভাই জান কে বলতে চাই আপনি নিজে একজন হিন্দু সম্প্রদায় এর মানুষ ছিলেন. খোঁজ নিয়ে দেখুন আপনার বংশধরদের পরিচয়.তৃণমূল কে সুবিধা করে দিতে আপনি এই নাটক করছেন না তো.
ধরুন আপনি 10টি আসনে জয় লাভ করলেন.আর কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেল না ক্ষমতায় যাওয়ার জন্য. তখন আপনি কাকে সমর্থন করবেন তৃণমূল না বিজেপিকে এটা খুলে বলুন.
বাংলার সমস্ত মতুয়া দলিত আদিবাসী তপশিলি মানুষের কাছে অনুরোধ রাখি, এই ভাঁওতাবাজিতে পড়বেন না. নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মধ্যে ঠেলে দেবেন না.
0 coment rios: