Saturday, 27 February 2021

চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপি সঙ্গে জোর লড়াই হতে চলেছে 2021শে . কারা আছেন প্রার্থীর দৌড়ে?

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা,  ঘাটাল- ঘাটাল লোকসভার মধ্যে চন্দ্রকোনা বিধানসভা একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আগামী দিনে বিধানসভা নির্বাচনে. দীপক অধিকারীর সঙ্গে ভারতী ঘোষের তুমুল লড়াই দেখেছিল 2019 এর লোকসভা নির্বাচনের সময়.
 পশ্চিম মেদিনীপুরের এই বিধানসভা  পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের নজরে থাকবে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর.
 2016 সালের বিধানসভা নির্বাচন পর্যালোচনা  করলে দেখা যায় তৃণমূলের ছায়া দুলুই এখান থেকে পেয়েছিলেন 1 লক্ষ 17হাজার 172 ভোট. তিনি তৃণমূলের জন্ম লগ্ন থেকেই এখান থেকে প্রার্থী হয়ে আসছেন.
 সিপিএমের সতীনাথ বধুক ভোট পেয়েছিলেন 78 হাজার 791 ভোট. আর বিজেপির বাপি দেরা পেয়েছিলেন 7 হাজার 753 ভোট. 2016 তে তৃণমূলের ছায়া দোলুই  এখান থেকে 38,381 ভোটে জয়লাভ করেছিল.
 গত লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়. তৃণমূলের দীপক অধিকারী  (দেব ) এই বিধানসভাতে পেয়েছিলেন 1লক্ষ 3 হাজার  331 ভোট.
 আর বিজেপির ভারতী ঘোষ পেয়েছিলেন 97 হাজার 465. সিপিএম পেয়েছিল 8156 ভোট এবং কংগ্রেস পেয়েছিল 2871 ভোট.
 দেব এই বিধানসভার থেকে এগিয়ে ছিলেন 5866 ভোটে.
 2016 এবং 2019 এর ভোটের  ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় 2016 তে বিরোধী আসনের ছিল সিপিএম. আর 2019 এ বিরোধী আসনের এসে যায় বিজেপি.
 এই বিধানসভায় সিপিএমের প্রায় 22 শতাংশ ভোট বিজেপিতে সুইং  করে লোকসভা নির্বাচনের সময়.
 2021 এ  এই বিধানসভায় তৃণমূল বিজেপির লড়াই জোরদার হতে চলেছে.
 চন্দ্রকোনা বিধানসভার ভৌগোলিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এটি পশ্চিম মেদিনীপুরের একটু গুরুত্বপূর্ণ বিধানসভা. এই বিধানসভায় 2011 জনগণনা সেন্সাস অনুযায়ী 3 লক্ষ 48 হাজার 540 জন লোক বাস করে এখানে. যার মধ্যে 82.89 শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং 17.11 শতাংশ মানুষ শহরে বাস করে. এই বিধানসভায় তিনটি পৌরসভা এবং 13 টি অঞ্চল. 320 টি   পোলিং স্টেশন. 321 টি বুথের মধ্যে প্রায় 35% স্পর্শ কাতর.
 2019 সালের এখানে ভোটার ছিল 2 লক্ষ 68 হাজার 15 টি. গত লোকসভা নির্বাচনের সময় মানুষ 87.3 শতাংশ ভোট দিয়েছিল.
 এই বিধানসভার 34.27শতাংশ SCভোটার এবং 5.11 শতাংশ STভোটার.
 1962 সালে এই বিধানসভা থেকে প্রথমবারের মতন বিধায়ক ইন্দ্রজিৎ রায়. বিগত 10 বছর ধরে এখান থেকে বিধায়ক হয়ে আছেন ছায়া  দোলুই.
  তৃণমূল দল হয়তো এবারও প্রার্থী করবে এখান থেকে ছায়া দেবী কে.
 জোটের পক্ষ থেকে এখানে কাকে প্রার্থী করা হয় সেটাই দেখতে হবে. তবে সূত্র মারফত জানা যাচ্ছে সিপিএম এখান থেকে প্রার্থী দিতে পারে.
 আগামী বিধানসভায়  বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হতে চলেছে সেইজন্যে বিজেপির প্রার্থী হওয়ার জন্য অনেক নেতাদের তাড়াহুড়া চোখে পড়ছে.
 জনমত সমীক্ষায়  তৃণমূল এখান থেকে এগিয়ে থেকে শুরু করলেও  শেষ মুহূর্তে হয়তো বিজেপি বাজিমাত করতে পারে এখানে.
 বিজেপি  প্রার্থীর দৌড়ে যে নামগুলি প্রথমে ভেসে উঠছে তারা  হলেন 1)সনজিৎ কালিন্দী.2) অনুপ কুমার পাত্র.3) গৌতম মৃধা,4) বিলাস দোলুই.
 তবে এর বাইরে থেকেও দল কাউকে প্রার্থী করতে পারে. এখন দেখার কে হয় বিজেপির প্রার্থী.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: