আজ বনগাঁ বাগদা রোডে গোবরাপুর বাজারে বনগাঁ গ্রামীণ মন্ডল 2 এর উদ্যোগে পথ অবরোধ করা হয় কিছু সময়ের জন্য. দলীয় কর্মীকে মারধর ও কার্যালয় ভাংচুরের প্রতিবাদে আজকের এই অবরোধ. এছাড়া রাস্তার টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে.
আজকের এই অবরোধের সময় বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমৃত লাল বিশ্বাস বলেন, পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে আসামিকে তারা গ্রেপ্তার করবে এক সপ্তাহের মধ্যে, না হলে আমরা বনগাঁ মহাকুমা জুড়ে জোরদার আন্দোলন শুরু করব. পুলিশের আশ্বাসেই আমরা অবরোধ তুলে নিলাম. আজকের এই অবরোধে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি কৃষ্ণেন্দু বিশ্বাস, জেলার সহ-সভাপতি অমৃত লাল বিশ্বাস, সম্পাদক কল্লোল দাস, আলমগীর মন্ডল, সহ অন্যান্য নেতৃত্ব.
0 coment rios: