Saturday, 20 March 2021

দেওয়াল লেখনে ব্যস্ত শান্তিপুর বিধানসভার প্রার্থী সাংসদ জগন্নাথ সরকার.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, শান্তিপুর -  বিধানসভার নির্বাচনে রাজ্য বিজেপি অনেক সংসদকেই টিকিট দিয়েছে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য. যে সমস্ত সাংসদকে টিকিট দেওয়া হয়েছে তারা যদি জয়লাভ করে তবে বেশীরভাগ সংসদকেই মন্ত্রী করা হতে পারে  যদি বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসে. রানাঘাট লোকসভার জনপ্রিয় সংসদ আজ দেওয়াল লিখন শুরু করলেন নিজের হাতে. নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে জনসংযোগ করতে শুরু  করেন. যদিও তিনি সারা বছর ধরে জনসংযোগ করে চলেন.  নিয়মিত বাড়িতে মাসে একবার করে জনতার দরবার  করেন. কিছুদিন আগে বেশকিছু বিরোধীদলের কার্যকর্তাা তার হাত ধরে বিজেপিতে  যোগদান করেছিলেন.
 দেওয়াল লিখতে লিখতে আমাদের প্রতিনিধিকে জগন্নাথ বাবু বলেন, মানুষ বিজেপিকে ভোট দেবে. বিজেপির উন্নয়ন সারা দেশে ছড়িয়ে পড়েছে. কেন্দ্রের বেশকিছু প্রকল্প থেকে রাজ্য সরকার  রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে. রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার চলবে. সোনার বাংলা গঠনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  হাত শক্ত করতে বাংলার এই দুর্নীতি গ্রস্থ সরকার কে ছুঁড়ে ফেলতে মানুষ বিজেপিকে ভোট দেবেন. কোনো কৌশল কাজ করবে না তৃণমূলের. আমি আমার বিধানসভা থেকে 50 হাজারের উপর ভোটে জয় লাভ করছি.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: