Saturday, 6 March 2021

বাস মালিকদের নেওয়া অগ্রিম ভাড়ার টাকা ফেরত দেওয়ার প্রতিবাদে বিজেপির পথ অবরোধ বনগাঁ বাটার মোড়ে.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, বনগাঁ -আজকে বনগাঁ বাটার মোড়ে বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্বে ব্রিগেডে  প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার জন্য বিজেপির নেতৃত্ব বাস ভাড়া করেছিল বিভিন্ন বাস মালিকদের কাছ থেকে.
 আজকে হঠাৎ করে সমস্ত বাস মালিক কর্তৃপক্ষ তাদের অগ্রিম নেওয়া ভাড়ার টাকা গুলি বিজিবি নেতাদের ফেরত দিয়ে দিছিলো. বাস মালিক কর্তৃপক্ষের দাবি  তারা যদি ব্রিগেডের জনসভায় বিজেপির লোকজন নিয়ে যায় তাহলে তাদের বাসগাড়ি আর লাইনে উঠবে না. প্রধানমন্ত্রী  জনসভায়  লাখ লাখ লোক যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন ভাবে. সেই প্রস্তুতি হিসাবে বনগাঁর সাংগঠনিক জেলার বিভিন্ন নেতৃত্ব বাস ভাড়া করেছিল. কিন্তু আজ হঠাৎ করে সকলে যেতে অস্বীকার করে.   
 সেই কারণেই আজকের এই অবরোধ.
 বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় বলেন, বাস বন্ধ করে তৃণমূল মোদীজির মিটিং এর লোক যাওয়া কি আটকাতে পারবেনা. আগামীকালের মোদিজীর জনসভা ভারতবর্ষের ইতিহাসে সর্ব বৃহৎ জনসভা  হতে চলেছে.
 নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক বলেন, বিজেপি  কে বাস ভাড়া দিলে আমাদের বাস গাড়ি  লাইনে উঠতে দেবে না.  তাই আমরা নিরুপায়.


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: