শুভকল্যাণ বিশ্বাস, নাকাশিপাড়া, নদীয়া -বিজেপি থেকে সপুত্র তৃণমূলে যোগদেওয়ার পর থেকে মুকুল রায়কে বিভিন্ন কুটুক্তি শুনতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিজেপির কার্যকর্তা ও নেতাদের কাছে.
কৃষ্ণনগর উত্তর বিধানসভার পক্ষে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সভাপতি অনুপ কুমার মন্ডল একটি খোলা চিঠি লিখে মুকুল রায় কে পদত্যাগ করতে বলেন. এবং পুনরায় উপনির্বাচন করে সেখান থেকে ভোটে জিতেে আসার জন্য মুকুল রায় আবেদন করে.
চিঠির শুরুতেই মুকুলবাবুর স্ত্রীর সুস্থতা কামনা করেন অনুপ বাবু.
চিঠি প্রসঙ্গে অনুপ কুমার মন্ডল আমাদের প্রতিনিধিকে জানান, মুকুল রায় কৃষ্ণনগরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে. সেখানকার মানুষ মর্মাহত. তিনি যদি সত্যিকারে রাজনীতিবিদ হয়ে থাকেন তাহলে এই বিধানসভা থেকে পদত্যাগ করে তবেই তৃণমূলে যোগ দিতে পারতেন. সেটা না করে উনি কৃষ্ণনগরের মানুষের সঙ্গে যে ধোঁকাবাজি করলেন. তার জন্যই আমার এই খোলা চিঠি.
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: