Sunday, 27 June 2021

বিজেপির রাজনৈতিক রণকৌশল মুহূর্তের মধ্যে তৃণমূলের সদরদপ্তরে পৌঁছে যাচ্ছে কেন? বঙ্গ বিজেপির ভাবনার বিষয়.

শুভকল্যাণ বিশ্বাস, দৃষ্টি বাংলা - বঙ্গ বিজেপির রাজনৈতিক রণকৌশল মুহূর্তের মধ্যেই তৃণমূলের  সদর দপ্তরে পৌঁছে যাচ্ছে.যেটা বিজেপির মাথা ব্যাথার কারন হয়ে উঠতে পারে.
মুকুল রায় তৃণমূলে চলে গেলেও তার গুপ্তচর গুলি এখনো সক্রিয় বিজেপির মধ্যে. বিজেপির কোর কমিটির বৈঠকে কোনো সিদ্ধান্ত হলেই সেই সিদ্ধান্ত মুহুর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে. তৎক্ষণাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা রণকৌশল তৈরি করে  কাউন্টার করছে বিজেপি রণকৌশল কে. যেটা বিজেপির ভাবার বিষয়.
মমতা বন্দোপাধ্যায় মুকুল রায়কে দলের নিয়েছেন আগামী লোকসভা ভোটে রণকৌশলের অঙ্গ হিসাবে. তৃণমূল সর্বভারতীয় দল হলেও তৃণমূলের কোন নেতৃত্বের সেভাবে সর্বভারতীয় স্তরে পরিচিতি নেই. যা কিছুটা রয়েছে মুকুল রায়ের মধ্যে. তাই আগামী লোকসভায় ত্রিপুরা,উড়িষ্যা, বিহার,ঝাড়খন্ড তৃণমূল প্রার্থী দিতে পারে. যার জন্য সেখানকার সংগঠন বৃদ্ধি করার জন্য অভিষেককে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হলেও যার সিংহভাগ দায়িত্ব পড়তে পারে মুকুল রায়ের উপর. PAC এর চেয়ারম্যান করা হবে  এই প্রতিশ্রুতি পেয়েই কিন্তু মুকুল রায় তৃণমূলে গিয়েছেন বলে মনে হয়.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: