যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি. ছাত্র-ছাত্রী তরফ থেকে জানানো হয়েছে ভর্তির ফি অর্ধেক করা হলে তাদের পক্ষে খুবই ভালো ব্যাপার হবে.
বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির কাছে আবেদন রাখলেন শংকর আঢ্য ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি 50 শতাংশ করার দাবিতে.
শুভ কল্যাণ বিশ্বাস, দৃষ্টিবাংলা, বনগাঁ - বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন বনগাঁ পৌর প্রধান শংকর আঢ্য বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় কলেজ পরিচালন সমিতির কাছে আবেদন রাখলেন যেন ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি 50 শতাংশ করা হয়. এই দুর্যোগ ও মহামারীর মধ্যে অনেক মানুষেরই দিন আনতে পান্তা ফুরায়. সেই দিকেই লক্ষ্য রেখেই তিনি বনগাঁ কলেজ পরিচালন সমিতির কাছে দরখাস্ত করেছেন ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি পত্র 50% মুকুব করতে.
0 coment rios: