এই অনুষ্ঠানে প্রায় ৩০০ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রাজ্য ও জেলার বিভিন্ন স্তরের বিজেপির নেতৃত্বকে আজকে দেখা গেছে আজকের মিটিংয়ে। ইদানিং বিজেপির প্রায় সমস্ত মিটিং লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের বেশি উপস্থিতি। মানুষ যে তৃণমূলের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। বিজেপির বিভিন্ন শাখা সংগঠন কোন মিটিং মিছিলে আয়োজন করলেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আজকের মিটিং ছিল শ্যামাপ্রসাদ মুখার্জী ফাউন্ডেশন এর। এটি একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু সংগঠনের সঙ্গে যুক্ত প্রায় সকলেই রাজনৈতিক ব্যক্তিত্ব।
আজকের সময় বক্তব্য রাখতে গিয়ে, বারাসাত প্রাক্তন সভাপতি শংকর চ্যাটার্জী বলেন, এই মা মাটি মানুষের সরকার এরা মা, মাটি এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজকে তৃণমূল সরকারের নেতৃত্বরা বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। কিন্তু তৃণমূলের মনে রাখা উচিত এই বাংলাটাই রক্ষা পেয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে। এই বাংলা না থাকলে তৃণমূল দল তৈরি হতো না ও তৃণমূল সরকার হতো না। এই তৃণমূল সরকারের তরফে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোন রকমের প্রকল্প আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না। তিনি এক দেশ এক বিধান এক নিশান এর আওয়াজ তুলে নিজের জীবনকে বলিদান দিয়েছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জীকে তৃণমূল সরকার কখনো সম্মান করেনি। ভবিষ্যতে করবে কিনা আমার ধারণা র বাইরে।

0 coment rios: