বাগদা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস তিনি বিজেপির টিকিটে জয়লাভ করে তৃণমূলে নাম লিখিয়েছে। বিধায়ক বিশ্বজিৎ দাস হুদা গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জয়লাভ করলে একটি কাঠের সেতু তিনি নির্মাণ করে দেবেন। তিনি তৃণমূলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার এই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন। তাইতো গ্রামবাসীর আর নিজেদের অর্থ ব্যয় করে এই সেতুটা নির্মাণ করে ফেললেন। এবং সেতু নির্মাণ করে সেতুর নাম রাখলেন হরিচাঁদ গুরুচাঁদ সেতু। সম্ভবত পশ্চিমবঙ্গে আর কোথাও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে সেতু নির্মাণ সম্ভবত হয়নি। সে দিক থেকে দেখতে গেলে গ্রামবাসীরা একটা নজির সৃষ্টি করে ফেললেন। এবং এই সেতুটা হরিচাঁদ গুরুচাঁদ কে উৎসর্গ করলেন।
গ্রামবাসীদের বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে প্রতিশ্রুতি দেয় কিন্তু কোন প্রতিশ্রুতি কোন দল রক্ষা করেনি। তাইতো নিজেরাই কংক্রিট সেতু তৈরি করতে না পারলেও আপাতত কাঠের সেতু তৈরি করে ফেললেন। হয়তো আগামী দিনে কংক্রিটের সেতু নির্মাণ হবে সেটাই গ্রামবাসীদের আশা।
0 coment rios: