Saturday, 21 March 2026

বনগাঁ উত্তর বিধানসভার গোপালনগরে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতির স্মরণ সভা।

শুভকল্যাণ বিশ্বাস, দৃষ্টি বাংলা, গোপালনগর - আজ গোপালনগর চালাকি ব্যারাকপুরে বিজেপির পঞ্চায়েত সদস্য গোপাল হালদারের বাড়িতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। 
 গোপালনগর অখন্ড মন্ডলের প্রাক্তন সভাপতি শ্রী মধুসূদন বিশ্বাস পরলোকে গমন করেন। 
 পরিবারের তরফ থেকে তার শ্রদ্ধা অনুষ্ঠান সম্পন্ন হয়ে যায় গত সপ্তাহে।  
 মধুসূদন বিশ্বাসের সমব্যথী সহ যোদ্ধারা একটি স্মরণ সভার আয়োজন করে, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে গোপাল হালদারের বাড়িতে। 
 এই স্মরণ সভা আয়োজন করার জন্য একটি কমিটি করা হয়। এই স্মরণ সভার মূল উদ্যোক্তারা ছিলেন, গোপাল হালদার, অরুণাভ পোদ্দার, গোবিন্দ বিশ্বাস,  বিপ্লব সরকার ,গৌতম মন্ডল, অজয় ঘোষ সহ আরো কয়েকজন কার্যকর্তা।
 এই স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে অরুণাভ পোদ্দার বলেন, মধুসূদন বিশ্বাস আমাদের আদর্শ ছিলেন, তিনি বামফ্রন্টের আমলে বুক চিতিয়ে লড়াই করে সংগ্রাম করে বিজেপির সংগঠনকে দাঁড় করিয়েছিলেন গোপালনগরে। 
 যে সংগঠনের উপরে দাঁড়িয়ে বর্তমানে বিজেপির সংগঠন চলছে গোপালনগরে। নবীন কার্যকর্তা এবং বর্তমান জনপ্রতিনিধিরা মধুসূদন বিশ্বাসের সম্পর্কে খুবই কম জানেন। সংগঠনের প্রতি মধুসূদন বিশ্বাসের একটা আলাদা অবদান আছে গোপালনগরে। 
 গৌতম মন্ডল বলেন, আমাদের পুরাতন কার্যকতাদের কোন  মূল্য বর্তমান সময় নেই। না হলে মধুদার মত একজন কার্যকর্তা মারা গেলেও, আমাদের দলের এমএলএ এমপি কেউ খোঁজ নেয়নি। এটা আমাদের বিজেপির সংস্কৃতি নয়।  
 আমরা বিজেপির পুরাতন কার্যকর্তারা সকলে একত্রিত হয়ে থাকবো সকলের বিপদে আপদে আমরা একত্রিত থাকলে আমাদেরকে কেউ অবহেলা বা অপমান করতে পারবে না। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: