৯৫ বনগাঁ উত্তর বিধানসভার ধর্মপুকুরিয়া অঞ্চলের 60 ও 64 নং বুথে বিগত দুইদিন ধরে মিস্টি মুখ করাচ্ছেন অঞ্চলের কার্যকর্তারা।
সাধারণ মানুষের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার জন্যে জনসংযোগের পাশাপাশি মিষ্টিমুখ করানো হচ্ছে সত্যিই এটা একটা অভিনব উদ্যোগ।
এই ৬০ নম্বর বুথে প্রচুর ভোট দিতে দিতে পারেনি মতুয়া ভোটাররা। কারণ তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। তারপরও এই বুথ থেকে প্রচুর পরিমাণে বিজেপি লিড পেয়েছে বিগত ১৫ বছর ধরে এখানে তৃণমূল পোলিং বুথ বসাতে পারে না।
অন্য বুথ থেকে কর্মী এনে এখানে টেবিল বসাতে হয় তৃণমূলের।
এই বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য বাপি বিশ্বাস বলেন, আমাদের এখানে প্রায় ৮০ শতাংশ মানুষ বিজেপি করেন। সারা বছর তাদের সঙ্গে সুখে দুঃখে থাকি। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই আনন্দ আমরা সাধারণ মানুষের মধ্যে ভাগ করে নিচ্ছি।
বুথ সভাপতি গৌর ঠিকাদার বলেন, আমাদের এখানে বিজেপির বর্ষিয়ান নেতা গোবিন্দ বিশ্বাস, নিজের বাড়িতেই বিগত 20 বছর ধরে বিজয় দশমীর মিষ্টিমুখ করান। তাই এত দিনের পরিশ্রম সফল হয়েছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে একজন প্রকৃত হিন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন।
64 নং বুথের বিজেপি প্রার্থী ডলি সরকার বলেন, এই বুঝে সাধারণ মানুষ মিষ্টি খেতে চেয়েছিল । আমরা তাই পার্টির তরফ থেকে সকলকে একটু মিষ্টিমুখ করালাম। এবং আমাদের জয়ের আনন্দ ভাগ করে নিলাম সকলের সঙ্গে।
প্রাক্তন শক্তিপুঞ্জের প্রমুখ সুরেশ বিশ্বাস বলেন, আমরা গোবিন্দদার নেতৃত্বে ও তার উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ভাগ করে নিয়েছি। আমাদের রাজ্যে একজন প্রকৃত হিন্দু হিন্দু মুখ্যমন্ত্রী হয়েছে। সেই আনন্দ বলে বোঝানো যাবে না।
0 coment rios: