Thursday, 10 December 2020

সাধনপাড়া 2নং পঞ্চায়েত প্রধান রতন ঘোষ কর্মীদের সাথে গৃহ সম্পর্ক অভিযানে

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, ধুবুলিয়া, কৃষ্ণনগর - কৃষ্ণনগর 2 নং ব্লকের সাধনপাড়া 2 নং পঞ্চায়েত প্রধান রতন ঘোষ কর্মীদের সাথে নিয়ে গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়ে পড়ছে নিয়মিত. খুব সকালে কর্মীদের বাড়িতে  চা খেয়ে বেরিয়ে পড়ছেন. সকাল 11 টা থেকে 3 টা পর্যন্ত পঞ্চায়েতে থাকছেন. বাকি সকাল 7টা থেকে 10 টা ও বিকালে 4টা থেকে রাত 8টা পর্যন্ত নিয়মিত গৃহ সম্পর্ক করছেন. 
তিনি প্রায় 25 বছর ধরে বিজেপির মেম্বার. এর সাথে উপপ্রধান, এক্টিং প্রধান, প্রধান হিসাবে এই পঞ্চায়েতে আছেন. তানার জনপ্রিয়তা শুধুই পঞ্চায়েতের মধ্যে সীমা বদ্ধ নেই. পুরো কৃষ্ণনগর জুড়েই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে. 
 গৃহ সম্পর্ক অভিযানে গিয়ে আমাদের সংবাদ প্রতিনিধি কে বলেন, আমি 25  বছর ধরে পঞ্চায়েত এর বিভিন্ন গ্রাম থেকে নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেছি. দল আমাকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছে. 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: