Friday, 11 December 2020

উত্তর 24 পরগনা জেলা পরিষদ এর খাদ্য কর্মদক্ষ রতন ঘোষ বিজেপি তে যোগদান করলেন

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, বনগাঁ - আজ মুকুল রায় এর হাত ধরে বিজেপি তে যোগদান করলেন উত্তর 24 পরগনার খাদ্য কর্মদক্ষ রতন ঘোষ. তিনি বনগাঁয় তৃণমূলের  প্রথম সারির নেতা ছিলেন.  আজকে দুপুরে তিনি যোগদান করলেন. তিনি যে যোগদান করছেন সেটা স্পষ্ট হয়ে যায় গোপালনগরে মমতা বন্দোপাধ্যায়ের জনসভায়় উপস্থিত হয়নি সেদিন. 
 জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জী যোগদান প্রসঙ্গ নিয়ে বলেন, এই দুর্নীতিগ্রস্থ সরকারে আর কেউ থাকবে না. ভোটের আগেই সরকার হেরে বসে আছে. 
বনগাঁর এক তৃণমূলের নেতা বলেন, যারা মানুষের দুঃসময়ে ছেড়ে চলে যায় তারা কিন্তু মানুষের কথা ভেবে রাজনীতি করে না. নিজের স্বার্থের কথা ভেবে দল ছাড়ছে. এই সমস্ত মানুষের সমাজে কোনো মূল্য নেই. বিজেপি তে গিয়েছে নিজের স্বার্থসিদ্ধি করার জন্যে. মানুষ এদের পাশে নেই তাই এসব করছে. যার ছেলে কিছু দিন আগে RSS এর ছাত্র সংগঠন AVBP এর সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়েছে তাকে বিজেপি নিয়েছে বেশ ভালো. কয়দিন পরেই বিজেপির কি অবস্থা হয় বনগাঁয় দেখা যাবে. আমরা সেই অপেক্ষায় থাকলাম. 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: