গৃহ সম্পর্ক অভিযান গিয়ে তিনি বলেন, মানুষ এখনো তাদের অর্থনৈতিক দুর্দশা গুছিয়ে উঠতে পারেনি. এখনো ঠিক ভাবে সাধারন খেটে খাওয়া মানুষ তিনবেলা তাদের ছেলেমেয়েদের মুখে অন্ন তুলে দিতে পারছে না. কেন্দ্রের দেওয়া চাল ডাল ঠিকভাবে মানুষের মধ্যে পৌঁছাচ্ছে না এই বিধানসভার গ্রামের মানুষের মধ্যে.
রানাঘাট দক্ষিণ বিধানসভায় গৃহ সম্পর্ক অভিযানে রাজ্য তফশিলি মোর্চার এক্সিকিউটিভ মেম্বার অসিত বরণ মন্ডল
নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, রানাঘাট- গৃহ সম্পর্কে অভিযানে বেরিয়ে পড়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ও রাজ্য তফশিলি মোর্চার নব নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার অসিতবরণ মন্ডল. তিনি কর্মীদের সঙ্গে নিয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভা 245 নম্বর বুথে গৃহ সম্পর্কে অভিযানে বেরিয়ে পড়েছেন. কেন্দ্রের দেওয়া সমস্ত সরকারি সুবিধা মানুষের কাছে পৌঁছেছে কিনা সেটা দেখার জন্য তিনি গৃহ সম্পর্কে অভিযানে বেরিয়েছেন. ব্যক্তিগতভাবে তিনি একজন সমাজসেবী. করোনা এবং আম্ফান ঝড়ের পর প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছেন. এছাড়া তিনি তার ব্যক্তিগত উদ্যোগে একটি মেডিকেল সেন্টার উদ্বোধন করেছেন রানাঘাট দক্ষিণ বিধানসভা মানুষের জন্য. প্রায় প্রতি রবিবার মেডিকেল ক্যাম্প হয়. এই ভ্রাম্যমাণ চিকিৎসালয় গাড়িটি প্রায় এক মাস ধরে গ্রামের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য. তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ..
0 coment rios: