Friday, 29 January 2021

কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ বিধানসভায় সম্ভাব্য প্রার্থীর দৌড়ে অনেক হেভি ওয়েট বিজেপির নেতার নাম শোনা যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা,কৃষ্ণনগর- 2021শে  বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাড়তি অক্সিজেন দিতে পারে কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ বিধানসভা. গত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ বিধানসভায় বিজেপি অনেকটাই এগিয়ে ছিল শাসক দল তৃণমূল থেকে.কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বিজেপি 53 হাজার 551 ভোটে এগিয়ে ছিল. এখানে সিপিএম ভোট পেয়েছিল 10হাজার 506 ভোট ও কংগ্রেস পেয়েছিল 2409 ভোট. এই আসনের সিপিএম কংগ্রেস এর জোট বিজেপিকে কোনোভাবে ক্ষতি করতে পারবেনা. সেক্ষেত্রে এই আসনে বিজেপির জয় সুনিশ্চিত হয়ে গেছে 2019 এর লোকসভা ভোটের নিরিখে. এরপরে আম্ফান দুর্নীতি বিজেপি কে বাড়তি অক্সিজেন দিয়েছে এই আসনে. তাইতো এই আসনে প্রার্থী হতে চেয়ে বিজেপির অনেক হেভিওয়েট নেতা আবেদন করে বসে আছে.এখানে সম্ভাব্য প্রার্থীর দৌড়ে সবার প্রথমে এগিয়ে থাকবে লোকসভা নির্বাচনে লড়াই করা 1) কল্যাণ চৌবে. এরপরে সম্ভাব্য প্রার্থীর তালিকায় দৌড়ে রয়েছেন 2) প্রাক্তন রাজ্য সম্পাদক শিক্ষক মনোজ বিশ্বাস.3) গত বিধানসভা 2016 বিধানসভা নির্বাচনে লড়াই করার চঞ্চল বিশ্বাস.
4) সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এর নাম এই বিধানসভা থেকে ভেসে আসছে প্রার্থীর দৌড়ে.5)তরুণজ্যোতি তেওয়ারির নামও আসছে কর্মীদের মুখ থেকে. এছাড়াও আরও অনেক প্রার্থীর নাম শোনা গেলেও তাদেরকে সম্ভাব্য তালিকায় আনা যাচ্ছে না.  যদিও এখানে একটি নাম তালিকায় না থাকলেও তিনিও প্রার্থীর দৌড়ে আছেন. এখানে তৃণমূলের বিধায়ক অবনী মোহন জোয়ারদার আর জয়ের রাস্তায় ফিরে আসতে পারবে না.  গত লোকসভা ভোট থেকেই তৃণমূলের এখানে সংগঠন দিন দিন ভেঙে পড়েছে.
 আর কৃষ্ণনগর  দক্ষিণ বিধানসভায় বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে 6724 ভোটে এগিয়ে ছিল. বিজেপি এখানে ভোট পেয়েছিল 82 হাজার 781. তৃণমূল পেয়েছিল 76 হাজার 057 ভোট. সিপিএম পেয়েছিল 15হাজার 584 ভোট এবং কংগ্রেস 5681 ভোট.  এই বিধানসভার জোট তৃণমূল বিজেপি দুই দলের কাছেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে.  এখানে জোট লোকসভার নিরিখে ভোট বিশ্লেষণ করলে দেখা যেতে পারে প্রায় 21 হাজার ভোট পেয়েছিল গত লোকসভা তে.
 এখানে ভুল প্রার্থী নির্বাচন বিজেপিকে বিপদের মুখে ঠেলে দিতে পারে. এই বিধানসভা আসনে অনেক বিজেপি নেতারা প্রার্থী হতে চেয়ে আবেদন করে বসে আছে.  সম্ভাব্য প্রার্থী তালিকায় প্রায় 50 জনের নাম শোনা গেলেও মূলত 5/6 জনের নাম ঘোরাঘুরি করছে সেগুলি হল.
1) সুনিল পাল (কেষ্ট পাল ). এই ব্যক্তি মুকুল রায় ঘনিষ্ঠ বলে জানা যায়. 2) মহাদেব সরকার. ইনি বর্তমানে রাজ্য কিষান মোর্চার সভাপতি ও 2016 সালের বিজেপি প্রার্থী.3) অলোক কুমার কুন্ডু. ইনি বর্তমানে রাজ্য কমিটির সদস্য ও একটি জেলার অবজারভার
4) রঞ্জন অধিকারী. তিনি বর্তমানে জেলার সাধারণ সম্পাদক.5)পলাশ বিশ্বাস. এদের নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় ঘুরাঘুরি করলেও এর বাইরে থেকেও প্রার্থী হতে পারে. তৃণমূলের মন্ত্রী তথা এই বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন সাধন পাড়া পঞ্চায়েত এর প্রধান রতন ঘোষ.এই বিধানসভা আসন হয়তো আর তৃণমূল জিততে পারবেনা এই বিধানসভা নির্বাচনে.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: