Monday, 1 February 2021

মরিচঝাঁপি দিবস উদযাপন করল রাজ্য তপশিলি মোর্চা কুমিরমারি দ্বীপে.

নিজস্ব প্রতিনিধি, বৃষ্টি বাংলা, গোসাবা- 31 জানুয়ারি মরিচঝাঁপি দিবস উদযাপন করল রাজ্য তপশিলি মোর্চা. মরিচঝাঁপি উদযাপনের ঘটনাস্থল হল সুন্দরবনের কুমিরমারি দ্বীপে. মরিচঝাপি দ্বীপে যে সমস্ত শরণার্থী উদ্বাস্তুরা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতেই রাজ্য তপশিলি মোর্চা সিদ্ধান্ত গ্রহণ করে  মরিচঝাঁপির কুমিরমারি দ্বীপে এবার শহীদ দিবস পালন করা হবে.  গতকাল রাজ্য তপশিলি মোর্চার নেতৃত্ববৃন্দ পৌঁছে যায় কুমিরমারি দ্বীপে শহীদদের শ্রদ্ধা জানাতে. প্রথমেই শহীদ বেদীতে মাল্যদান করেন রাজ্য তপশিলি মোর্চার সভাপতি দুলাল চন্দ্র বর. শহীদদের শ্রদ্ধাা জানাতে উপস্থিত ছিলেন রাজ্য তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার, সহ-সভাপতি  জগদীশ সরকার, সম্পাদক সুকেশ চৌধুরী, দক্ষিণ 24 পরগনা জেলা তপশিলি মোর্চার সভাপতি গৌতম মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব.
 শহীদদের শ্রদ্ধা জানাতে বক্তব্য রাখার সময় দুলাল বর বলেন, আমরা চাই 31 শে জানুয়ারি উদ্বাস্তু দিবস হিসেবে পালন করা হোক ভারতবর্ষে.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: