গত বিধানসভা (2016) সালে বিজেপি এখানে তৃতীয় স্থানে ছিল. উপনির্বাচনে এখানে জয়প্রকাশ মজুমদার 24 হাজার 119 ভোটে হেরে ছিলেন তৃণমূলের বিমলেন্দু সিংহ রায়ের কাছে.2016 সালের বিধানসভা ইলেকশন এর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় তৃণমূলের মহুয়া মিত্র পেয়েছিলেন 90 হাজার 989 ভোট. সিপিএমের সমরেন্দ্র নাথ ঘোষ পেয়েছিলেন 75 হাজার ভোট. তিনি বর্তমানে বিজেপি দলে আছেন. বিজেপির শুভাশিস ভট্টাচার্য পেয়েছিলেন 23 হাজার 302 ভোট.অর্থাৎ তৃণমূলের মহুয়া মিত্র সিপিএমের সমরেন্দ্র নাথ ঘোষ কে 15 হাজার 989 ভোটে হারিয়েছিলেন.
গত লোকসভা(2019) ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় তৃণমূল এখানে পেয়েছিল 87 হাজার 513 ভোট, বিজেপি পেয়েছিল 22 হাজার 97 ভোট.
এই বিধানসভায় 49 হাজার 514টি বাড়ি আছে. মানুষ বসবাস করে 1 লক্ষ 83 হাজার 556 জন. যার মধ্যে 94 হাজার 591 জন পুরুষ, 88 হাজার 985 জন স্ত্রী, 18 হাজার 539 জন শিশু আছেন.অর্থাৎ 51.52 শতাংশ পুরুষ এবং 48.48 শতাংশ স্ত্রী বসবাস করেন. এই বিধানসভার 90 শতাংশ মানুষ গ্রামে বসবাস করে.
সূত্র মারফত শোনা যাচ্ছে আব্বাস সিদ্দিকী এই বিধানসভা চেয়ে বসে আছে জোটের কাছে. ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে প্রার্থী দিলে ভোটের অংক অনেকটা গরমিল হতে পারে শাসক-বিরোধী দুই দলের কাছেই. ত্রিমুখী লড়াই হতে পারে এই বিধানসভায়. সে ক্ষেত্রে যে কেউ জিততে পারে এই বিধানসভায়.
তৃণমূল এখান থেকে কাকে প্রার্থী করতে পারে সেটাই প্রশ্ন. বিমলেন্দু সিংহ রায় কে প্রার্থী করবে পুনরায় না অন্য কোনো নতুন মুখ তুলে আনবেন সেটাই প্রশ্ন. তবে মনে হয় তৃণমূল এখান থেকে প্রার্থী বদল করবে না. সে ক্ষেত্রে বিমলেন্দু সিংহ রায় হয়তো এখান থেকে তৃণমূলের প্রার্থী হবে পুনরায়.
জোট এখানে কাকে প্রার্থী দেয় সেটা কোটি টাকার প্রশ্ন. এই বিধানসভার জনমত সমীক্ষায় বিজেপি প্রার্থীর দৌড়ে এখানে সকলের উপরে রয়েছেন-1) নিলয় সাহা. তিনি বর্তমানে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট.
2) এর পরে প্রার্থীর দৌড়ে উঠে আসছে শ্যামল মন্ডল এর নাম. তিনি বর্তমানে করিমপুর বিধানসভার কো কনভেনার. তিনি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার প্রাক্তন তপশিলি মোর্চার সভাপতি. তিনি 2008 সালে পঞ্চায়েতের মেম্বার ছিলেন, 2013 সালে পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন, 2018 সালে তার স্ত্রী জেলা পরিষদের প্রার্থী ছিলেন.
3) উপরে উঠে আসছে সিপিএম থেকে আগত প্রাক্তন বিধায়ক সমরেন্দ্র নাথ ঘোষ এর নাম. বর্তমানে জেলার সহ-সভাপতি পদে আছেন.
4) এরপরে উঠে আসছে শুভাশিস ভট্টাচার্যের নাম. তিনি 2016 সালে বিজেপির প্রার্থী ছিলেন এই কেন্দ্রে থেকে. বর্তমানে তিনি জেলার সদস্য.
5) এরপরে শোনা যাচ্ছে ইন্দ্রজিৎ মন্ডল এর নাম. তিনি এই বিধানসভা থেকে 2011 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়. বর্তমানে তিনি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি.
তবে উপনির্বাচনে যেহেতু জয়প্রকাশ মজুমদার এই কেন্দ্রে থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দল তাকে এখান থেকেও প্রার্থী করতে পারেন. তবে সবটাই অনুমেয়. বর্তমান পরিস্থিতি অনুযায়ী জনমত সমীক্ষায় এটাই উঠে এসেছে.
0 coment rios: