Friday, 19 February 2021

ঘাটাল বিধানসভায় লোকসভা ভোটে বিজেপি পিছিয়ে থাকলেও 2021শে বিধানসভায় এগিয়ে থেকে শুরু করবে এখানে.

নিজস্ব প্রতিনিধি,  দৃষ্টি বাংলা, ঘাটাল-গত লোকসভা ভোটে ঘাটাল লোকসভায়  ভারতী ঘোষ এবং দীপক অধিকারীর ( দেব) মধ্যে যে রুদ্ধশ্বাস লড়াই দেখেছিল ঘাটাল লোকসভার মানুষ সেই ভোটের তেজ কিন্তু এবারও ঘাটাল বিধানসভা নির্বাচনে দেখতে পাবে স্থানীয় মানুষ.
 ঘাটাল বিধানসভার 80.70 শতাংশ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে. শহরে বসবাস করেন 19. 30 শতাংশ মানুষ.
 এই বিধানসভায় 24.81 শতাংশ SC ভোটার.
2.13 শতাংশ ST ভোটার. এই বিধানসভায় 317 টি ভোট কেন্দ্র রয়েছে.
গত লোকসভায় ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে  তৃণমূলের দীপক অধিকারী (দেব ) পেয়েছিলেন 7 লক্ষ 17 হাজার 959 ভোট.
 বিজেপির ভারতী ঘোষ পেয়েছিলেন 6 লক্ষ 9 হাজার 986 ভোট.
 ঘাটাল বিধানসভা থেকে ভারতী ঘোষ পেয়েছিলেন 97 হাজার 465 ভোট. দীপক অধিকারী পেয়েছিল 1 লক্ষ 3 হাজার 331 ভোট. অর্থাৎ গত লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় তৃণমূল এখান থেকে 5866 ভোটে লিড দিয়েছিল.
কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী ঘাটাল বিধানসভায় বিজেপি অনেকটাই শক্তিশালী হয়েছে লোকসভা ভোটের তুলনায় সাংগঠনিকভাবে. বিজেপি যতটা শক্তিশালী হয়েছে ততটা কোন্দলও দেখা দিচ্ছে তাদের নিজেদের দলের মধ্যে. নব্য এবং পুরনো বিজেপি ঠান্ডা লড়াই দেখা যাচ্ছে ঘাটাল বিধানসভায় বিজেপির মধ্যে.
 তবে আশার বিষয় এই মুহূর্তে জনমত সমীক্ষায় বিজেপি এই বিধানসভা আসন  জিততে পারে   যদি ঠিকঠাক প্রার্থী নির্বাচন করতে পারে তবেই.
ঘাটাল বিধানসভা কেন্দ্রের সমস্ত অঞ্চলের প্রায় দেড় হাজার মানুষের সঙ্গে কথা বলে জনমত সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে সেটা হল এবার এই বিধানসভায় বিজেপি জিততে পারে.
 সে ক্ষেত্রে কেকে রয়েছে বিধানসভায় বিজেপির টিকিটের দৌড়ে.

1)  প্রার্থীর দৌড়ে যে মানুষটির নাম সকলের মুখে মুখে ঘুরছে তিনি হলেন ভারতী ঘোষ. ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হলেও এবার হয়তো তাকে এই বিধানসভায় ভোটে লড়তে দেখা যেতে পারে. এই বিধানসভায় ভারতী ঘোষের নাম উঠলেও কিন্তু অন্যান্য বিভিন্ন বিধানসভায় তার নাম উঠছে প্রার্থীর দৌড়ে.
2) জনমত সমীক্ষায় এরপরে যে নামটি শোনা যাচ্ছে তিনি হলেন অধ্যাপক অনুপ কুমার পাত্র.  ঘাটাল সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সভাপতি.দীর্ঘ দিনের পুরনো বিজেপি নেতৃত্ব. মৃদুভাষী এবং সৎ নিষ্ঠাবান কর্মী হিসেবে ইতিমধ্যে মানুষের কাছে মন জয় করে ফেলেছেন. প্রার্থীর দৌড়ে রয়েছেন তিনিও.
3) এরপরে প্রার্থীর দৌড়ে রয়েছেন অজিত কারক. জনমত সমীক্ষায় প্রার্থীর দৌড়ে রয়েছেন প্রবলভাবে.
4)এর  পরে প্রার্থীর দৌড়ে নাম উঠে আসছে মঞ্জুশ্রী দোলোই. তিনি 2016 সালে বিজেপির প্রার্থী ছিলেন এই কেন্দ্র থেকে.
5) একটা নতুন নাম শোনা যাচ্ছে এই কেন্দ্র থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপির হয়ে. সেই নামটা এখনো প্রকাশ্যে আসছে না.
 তবে যিনি প্রার্থী হোক না কেন তাকে করা চ্যালেঞ্জের মোকাবেলা করে জিততে হবে. এখন দেখার দল কাকে প্রার্থী করে.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: