Tuesday, 9 March 2021

হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে আজ ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভার মনোনয়নপত্র দাখিল হল .

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, ঝাড়গ্রাম - হাজার হাজার কর্মীদের সাথে নিয়ে আজ ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভার  মনোনয়নপত্র দাখিল হয়ে গেল শুভেন্দু অধিকারী ও এই ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কুনার হেমব্রম এর উপস্থিতে. ঝাড়গ্রাম  বিধানসভার সুকুমার সৎপতি, গোপীবল্লভপুর বিধানসভার সনজিৎ মাহাতো, নয়াগ্রাম বিধানসভার বকুল মুর্মু, বিনপুর বিধানসভার  পালন সরেন এই 4 জন  মনোনয়নপত্র দাখিল  করেন. হাজার হাজার মানুষের মিছিল নিয়ে মনোনয়নপত্র   দাখিল করতে আসে এই চারজন .
 কর্মীদের বাঁধন ছাড়া উৎসব আনন্দ দেখে সাধারণ মানুষ নিশ্চিত এবার বিজেপি এই বিধানসভাগুলিতে জিততে চলেছে.
 কিন্তু গোপীবল্লভপুর বিধানসভার মনোনয়ন জমা দেওয়ার সময় এই বিধানসভার কিছু কর্মী  দুঃখ প্রকাশ করছিলেন. কিছু কর্মী সনজিৎ মাহাতো কে মেনে নিতে পারছে না. অনেক পুরনো নেতৃত্ব সনজিৎ মাহাতো প্রার্থী  হওয়াকে নিয়ে  মতবিরোধ করেছে. কিছু মানুষ দল ত্যাগ করেছে সনজিৎ মাহাতোর কারণে. তবে সবটাই  দলীয় ব্যাপার.  খুব সুন্দর এবং সুষ্ঠভাবে এই চারজনের নমিনেশন দাখিল হলো আজ.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: