Wednesday, 10 March 2021

আজ হলদিয়া মহকুমা শাসকের অফিসে মানোনয়নপত্র দাখিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা,  হলদিয়া- আজ 2021 বিধানসভা লড়াই এর প্রাণকেন্দ্র হয়ে ওঠা নন্দীগ্রামে  আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী কে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন হলদিয়া মহকুমাশাসকের অফিসে.   সমগ্র পৃথিবীর নজর 2021শে এর নন্দীগ্রাম বিধানসভা. সারা দেশের মিডিয়া কভারেজ পেতে চলেছে নন্দীগ্রামের বিধানসভা.শুধু  দেশের নয় বিদেশের মিডিয়া কভারেজ পাচ্ছে নন্দীগ্রাম.
ইতিমধ্যে নন্দীগ্রাম ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছো.নন্দীগ্রাম এর বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যাচ্ছে নন্দীগ্রামের মানুষ কোনো বহিরাগতকে চায় না. তারা তাঁদের ভূমিপুত্রকে চায়.
উল্লেখ করা যায় এই কেন্দ্র থেকে আব্বাস সিদ্দিকী কোনো প্রার্থী সম্ভবত দিচ্ছে না.
 এখানকার বিজেপি নেতৃত্বের অভিযোগ মমতা কে সুবিধা করে দেওয়ার জন্য ISF কোনো প্রাথী দিল না. যাতে এখানকার 30% মুসলিম ভোট ভাগাভাগি না হয় সেই কারনে.
  কিন্তু নন্দীগ্রামের অনেক মুসলিম ভোটার শুভেন্দু অধিকারীর সাথে প্রচারে বেরোচ্ছে. সেটা কিন্তু মমতা ব্যানার্জীকে স্বস্তিতে রাখবে না. ইতিমধ্যে শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছে মমতাকে তিনি 50 হাজার ভোটে হারাবেন. দেখা যাক ভোটের পরেই নন্দীগ্রামে মানুষ কি নির্ণয় নেন.
 নমিনেশন দাখিল করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রাম কে আমি আমার নিজের বিধানসভা মনে করি. নন্দীগ্রাম সবসময় আমার কাছে স্পেশাল.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: