যোগদানের পর এক তৃণমূল কর্মী বলেন এই তৃণমূল সরকার শুধু মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তার সিকি ভাগ কাজ করেননি. হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এই সরকার.
কেন্দ্রে বিজেপি সরকার সব প্রকল্প সবার জন্য করেছে. সেখানে কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য আলাদা প্রকল্প নেই. মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না বিজেপি. বরং তৃণমূল মুসলিমদের ভয় দেখিয়ে এতদিন তাদের ভোট নিয়ে আসছে.
সাংসদ জগন্নাথ সরকার বলেন, আমার গ্রামের কিছু বিরোধী নেতা-নেত্রী ও পাশের গ্রামের কিছু নেতা আজ যোগদান করলেন বিজেপি তে. তারা আঞ্চলিক স্তরে নেতৃত্ব দেন. মানুষ কেন্দ্রের সুশাসনের সঙ্গী হতে চাইছে. তাইতো দলে দলে মানুষ আজ বিজেপিতে নাম লেখাচ্ছে. আগামী বিধানসভায় নদীয়া থেকে তৃণমূল একটি আসনে জয়লাভ করতে পারবে না.
0 coment rios: