মনোনয়নপত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন চিফ এলেকশন এজেন্ট ও মন্ডল সভাপতি রাজীব পাল, জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে, জেলার সহ- সভানেত্রী মানসী চৌধুরী সহ বিধানসভার বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা . ইলেকশন এজেন্ট রাজীব পাল বলেন, আমাদের বিধানসভার মানুষের বাঁধনছাড়া উৎসাস দেখে মনে হচ্ছে আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র.
গত লোকসভা ভোটে তৃণমূল 3631 ভোটে এগিয়ে ছিল. তৃণমূল লোকসভা ভোটে পেয়েছিল এই বিধানসভায়় 1 লক্ষ 6 হাজার 800 ভোট. আর বিজেপি পেয়েছিল 1 লক্ষ 3 হাজার 169 ভোট. অর্থাৎ তৃণমূল এখানে মাত্র 3631 ভোটের লিড দিয়ে ছিল. উল্লেখ করা যেতে পারেে 2016 সালের চিত্রটা ছিল কিন্তু অন্য রকম. 2016 সালে বিজেপি এখানে তৃতীয় স্থানেে ছিল. তাদের প্রাপ্তত ভোটের পরিমাণ ছিল 20 হাজার 510 ভোট. এখানে বিলাস দোলুই এই ভোট পেয়েছিলেন. তৃণমূলের ছায়া দোলুই পেয়েছিল 1 লক্ষ 17 হাজার 172 ভোট. আর সিপিএম এর শান্তিনাথ বোধুক পেয়েছিলেন 78 হাজার 791 ভোট. অর্থাৎ তৃণমূল এখানে 2016 সালে 38 হাজার 381 ভোটে জয়লাভ করেছিল. 2019 সালের চিত্রটা পরিবর্তন ঘটে বিজেপি তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে. 2021 সালে বিজেপি এখানে প্রথম স্থান অধিকার করবে এই আশা রাখি বিজেপির নেতৃত্ব.
0 coment rios: