Wednesday, 3 March 2021

আজ সল্টলেকে রাজ্য তফসিলি মোর্চার কার্যকারিনী বৈঠক হয়ে গেল.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, সল্টলেক -  আজ রাজ্য তপশিলি মোর্চার উদ্যোগে সল্টলেকে কার্যকারিনী সভা অনুষ্ঠিত হয়. বিধানসভা ভোটের আগে রাজ্য তফসিলি মোর্চার এই বৈঠক খুবই গুরুত্ব পূর্ণ.
আজ আবার হেস্টিংস পাটি অফিসে রাজ্য কমিটির নির্বাচন সংক্রান্ত গুরুত্ব পূর্ণ বৈঠক রয়েছে.উল্লেখ থাকে 
গত সপ্তাহে রাজ্য OBC মোর্চার ও কিষান মোর্চার বৈঠক রাজ্য কারিনী হয়েছিল.
আজকে সল্টলেকে এই কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তফসিলি মোর্চার সভাপতি লাল সিং আর্য্য, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, SC কমিশন এর ভাইস চেয়ারম্যান ও রাজ্য সম্পাদক অরুন হালদার, রাজ্য সম্পাদক বিবেক সংকার, রাজ্য তফসিলি মোর্চার সভাপতি ও বাগদার বিধায়ক দুলাল চন্দ্র বর, সাধারণ সম্পাদক যোগেন্দ্র সাহা, সঞ্জীব সরকার, সহ সভাপতি জগদীশ সরকার, আরেকজন সহ সভাপতি বিক্রম নস্কর সহ রাজ্যের অন্যান্য পদাধিকারীগন ও জেলা তফসিলি মোর্চার সভাপতিগন ও তাদের সাধারণ সম্পাদকবৃন্দ. এছাড়া মন্ডল তফসিলি মোর্চার সভাপতি ও তাঁদের সাধারণ সম্পাদকরা. আজকে সভায় বক্তব্য রাখতে  গিয়ে দুলাল চন্দ্র বলেন, রাজ্যের তৃণমূল সরকার তপশিলিদের ন্যায্য অধিকার থেকে এতদিন বঞ্চিত করেছে  করেছে. রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে  আমাদের সম্প্রদায়ের মানুষেরা তাদের প্রাপ্য অধিকার পাবে. দিলীপ ঘোষ বক্তব্যয রাখতে গিয়ে বলেন, তৃণমূল সরকার  উদ্বাস্তু ও তপশিলি মানুষদের উন্নয়নে বাাধা সৃষ্টি করছে. রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে তবে শরীরের সমস্তত অধিকার  বুঝে দেওয়া হবে.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: