Sunday, 28 March 2021

দোল খেলতে খেলতে জন সংযোগ বৃদ্ধি করলেন শান্তিপুরে বিজেপি প্রার্থী সাংসদ জগন্নাথ সরকার

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, শান্তিপুর - আজ দোল উৎসব কে বেছে নিয়ে রানাঘাট লোকসভার সাংসদ তথা শান্তিপুর বিধানসভায় বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার জনসংযোগ বৃদ্ধি করলেন. তিনি ঢোল করতাল বাজিয়ে দোল উৎসবে মাতলেন কর্মীদের সঙ্গে.

 তিনি অভিনব কায়দায় দোল উৎসব কে প্রচার এর অঙ্গ হিসাবে ব্যবহার করলেন. সাধারণ মানুষের সঙ্গে দোল খেলা হল আবার ভোটের প্রচার সারলেন সেইসঙ্গে.
 জগন্নাথ সরকার বলেন, এই দোল উৎসব হিন্দুদের একটি মহান উৎসব. বিশেষ করে আমাদের শান্তিপুরে দোল উৎসবের গুরুত্ব একটি আলাদা মাত্রা বহন করে. শ্রীচৈতন্যদেবের জন্মভূমি আমাদের এই শান্তিপুর নবদ্বীপ. এই উৎসবের মাধ্যমে একে অপরের মধ্যে শান্তি ও সৌহার্দের মিলন সেতু তৈরি হয়. মানুষের মধ্যে আত্মার আত্মিক সম্পর্ক গড়ে ওঠে দোল উৎসবের মাধ্যমে. ভোট প্রচারে সবচেয়ে ভাল মাধ্যম হিসেবে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ.
 যেখানে প্রত্যেক দিন রাজ্য সরকার বিজেপি কর্মীদের মেরে রক্তের হোলি খেলছে. রাজ্য সরকারের কাছে আবেদন করব এই রক্তের হোলি খেলা বন্ধ হোক. খেলাখেলা করতে গিয়ে কত  মায়ের কোল শূন্য হয়েছে তাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর রাখেন.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: