Monday, 29 March 2021

দেওয়াল লেখাতেও 'খেলা হবে, শব্দটি দেখা যাচ্ছে রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভায়. এখানে লড়াই জমে উঠেছে তৃণমূল বিজেপির.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, দত্তফুলিয়া - সারা বাংলা জুড়ে অনুব্রত মণ্ডলের  'খেলা হবে, শব্দটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে. প্রত্যেকটাাা নেতা মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন জনসভার  মঞ্চ থেকে প্রকাশ্যেই বলে চলেছেন খেলা হবে.

 এই খেলা হবে  শব্দটি এখন তৃণমূলের দেওয়াল লেখার  মধ্যে দেখা যাচ্ছে.
 রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা তৃণমূলের প্রার্থী  বিগত 10 বছর ধরে বিধায়ক সমীর পোদ্দারের সমর্থনে দেওয়াল লেখায় দত্তফুলিয়া একটি জায়গা দেখা গেল' খেলা হবে,শব্দটি.
 দেওয়াল লিখনের বিষয় নিয়ে  তৃণমূল প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা যায়নি.

 বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খেলা হবে শব্দটি  মানুষের মনে ভয়ের বাতাবরণ তৈরি করেছে.

 মুখ্যমন্ত্রী অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন সভামঞ্চে থেকে প্রকাশ্যেই বলছেন খেলা হবে. যার কারণে আমাদের 145 জন বিজেপি কার্যকর্তা  কে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে.
 শুধু তাই নয় এই খেলা হবে শব্দটি কি মানুষ ভালোভাবে নিচ্ছে না. দিদি বলছে খেলা হবে.
 আমরা বলছি  সারা বাংলা জুড়ে পদ্ম ফুলের মেলা হবে.  সারা বাংলা জুড়ে 2 রা মের পরে গেরুয়া  আবির খেলা হবে. বাংলা জুড়ে বেকার ছেলেদের চাকরি হবে, কৃষকরা কৃষক সম্মান নিধিপাবে. এটাই আমাদের  খেলা.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: