Saturday, 3 April 2021

আজকে মনোনয়নপত্র জমা দিলেন গাইঘাটা বিধানসভার নির্দল প্রার্থী প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সজল বিশ্বাস.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা,গাইঘাটা - আজ বনগাঁ মহকুমা শাসকের অফিসে গাইঘাটা বিধানসভার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলেন প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সজল বিশ্বাস.
তিনি আজ দুপুরে মনোনয়ন পত্র জমা করে আমাদের প্রতিনিধি কে জানান,আমি আগামী কাল থেকে জনসংযোগ বৃদ্ধি করতে প্রচার শুরু করছি.
 ডাক্তার সজল বিশ্বাসের ইলেকশন এজেন্ট আশীষ কুমার বিশ্বাস  জানান তৃণমূল ও বিজেপি যাদের কে প্রার্থী  করেছে গাইঘাটা বিধানসভার মানুষ মন থেকে তাদের মেনে নিতে পারছে না. তাইতো গাইঘাটা বিধানসভার মানুষের কথা মাথায় রেখে ডাক্তারবাবুকে  ভূমিপুত্র হিসাবে গাইঘাটা থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে. ভোট পরবর্তী সময়ে দেখবেন ভোটের রেজাল্ট এর পর আমাদের প্রার্থী জিতবে.

 ডাক্তারবাবু জানান, সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন  আজ কেন আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালাম তার মূল্যায়ন করবেন. একটা পরিবার উদ্বাস্তু তপশিলি মতুয়াদের নিয়ে  যে নোংরা রাজনীতি শুরু করেছে তার অবসান করার জন্য. বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে সেই কাজটা কিন্তু আমি শুরু করলাম. ভোটের ময়দানে হারজিত আছে.  কিন্তু আমি শেষ দিন পর্যন্ত ভোটের ময়দানে লড়াই করছি. গাইঘাটা বিজেপি কর্মীদের সম্মান পুনরুদ্ধার করবোই. একটা পরিবারের কাছে গাইঘাটার বিজেপিকে শেষ হতে দেব না. আমার ব্যক্তিগতভাবে কিছুই চাওয়া পাওয়ার নেই. আমি একজন স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ. ডাক্তার হিসেবে সমাজে আমার একটা দায়বদ্ধতা থাকে.  কিন্তু গাইঘাটা বিধানসভার রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে গাইঘাটার বিজেপির নেতৃত্ব তাদের রাজনৈতিক সংকট চলছে. গাইঘাটা বিধানসভার বিজেপির রাজনৈতিক পরিবেশ  সংকটমুক্ত করার জন্য  আমার রাজনীতিতে আসা.


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: