Monday, 12 April 2021

গাইঘাটা বিধানসভার নির্দল প্রার্থী ডাক্তার সজল বিশ্বাসের ফ্লেক্স ফেস্টুন ছিড়ে ফেলল দুষ্কৃতীরা.

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা,  গাইঘাটা- গতকাল রাতে  গাইঘাটা বিধানসভার শিমুলপুর অঞ্চলের শিঞ্জল বাজারে 61 নম্বর বুথে এখানকার জনসংঘ সমর্থিত  নির্দল প্রার্থী ডাক্তার সজল বিশ্বাসের ফ্লেক্স ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে. ডাক্তারবাবু অভিযোগ করেন, গতকাল সকালেই ফ্লেক্স গুলি লাগানো হয়েছিল. কিন্তু রাতের মধ্যে বিভিন্ন এলাকায় আমার ফ্লেক্স গুলো ছিড়ে ফেলা হচ্ছে. ঠাকুরনগর বাজারসংলগ্ন 69 নম্বর বুথ এর মধ্যেও আমার দুটি ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে.  আমি প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছি. কে বা কারা আমার ফেস্টুন গুলো ছিড়ে  দিচ্ছেন তার সঠিক তদন্তের জন্য l বনগাঁ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছি.
 অথচ আমার নামের ফ্লেক্সের  এর পাশে বিজেপি ক্যান্ডিডেট  সুব্রত ঠাকুরের ফ্লেক্স সুরক্ষিত অবস্থায়়়  আছে. যারা এই কাজের সঙ্গে যুক্ত  তাদের কে বলতে চাই আমার নামের ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে কোন লাভ নেই.আমি গাইঘাটা মানুষের হৃদয়ের মধ্যে  পৌঁছে গেছি. এই ঘটনায় গাইঘাটা মানুষের মধ্যে শোরগোল পড়ে গেছে.
 ডক্টর সজল বিশ্বাসের সর্বক্ষণের  সাথী ডাক্তারবাবুর ইলেকশন ইনচার্জ্জ  আশিস বিশ্বাস বলেন বলেন, এই কাজ করে কি ডাক্তার বাবুর জনপ্রিয়তা কমানো যাবে. তিনি ইতিমধ্যে গাইঘাটা মানুষের মন জয় করে নিয়েছেন. দুষ্কৃতীদের বলতে চাই আপনাদের বুদ্ধি লোপ পেয়েছেে. কোন মানুষের জনপ্রিয়তা ফ্লেক্স ফেস্টুন  ছিড়ে়ে কমানো যায়়় না . 
 বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পবির কুমার রায়  এই ঘটনা প্রসঙ্গে বলেন,  এটা নিন্দনীয় কাজ. যে বা যারা করেছে  এটা কাম্য নয়. ভারতীয় জনতা পার্টি এই কাজকে সমর্থন করেনা. এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাই.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: