Wednesday, 21 July 2021

তৃণমূলের শহীদ দিবসের পাল্টা বিজেপি গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও, দিবস পালন.

দৃষ্টিবাংলা,  শুভ কল্যাণ বিশ্বাস ,কোলকাতা তৃণমূলের শহীদ দিবসের  পাল্টা  বিজেপি এবার 21শে জুলাই কে 'গণতন্ত্র বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও,দিবস পালন করলেন. সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করা হলো. বিজেপি রাজ্য হেস্টিংস অফিস থেকে  গণতন্ত্র গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করা হয়.বিজেপির  দাবি ভোট পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে প্রায় 40 এর উপরেে আমাদের কর্মীর প্রাণ গেছে. তৃণমূল এর কর্মীর প্রাণ গেলে তারা শহীদ দিবস পালন করছে. আর আমাদের কর্মীদের মেরেে  গাছে দড়ি দিয়েেে ঝুলিয়ে দিচ্ছে জেলায় জেলায়.   বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, আমাদের প্রায় 150 জনের  উপরে কর্মী মারা গেছে.বাচ্চা থেকে বুড়ো কেউ  বাদ যায়নি  তৃণমূলের অত্যাচার থেকে .
 উল্লেখ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব নেত্রী থাকাকালীন কংগ্রেসের কিছু কর্মী শহীদ হয়েছিলেন মহাকরণ অভিযান এর সময়. তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই 21 শে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে আসছে. এবার বিজেপি একুশে জুলাই কে  গণতন্ত্র বাঁচাও দিবস পালন করছে.
 এর আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, 30 শে নভেম্বর কে উত্থান দিবস হিসেবে পালন  শুরু করেছিলেন. যদিও উত্থান দিবস এখন সেভাবে পালন করা হয় না.
 বিজেপির গণতন্ত্র বাঁচাও দিবস সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পালন হয়েছে. প্রথম বছরেই দিবসের সাফল্য  দেখতে পাওয়া যাচ্ছে.


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: