Sunday, 18 July 2021

দুয়ারে শিক্ষক, বনগাঁ সার্কেল 2 এর অন্তর্গত বোয়ালদহ জুনিয়র হাই স্কুলের শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রীদের হোমওয়ার্ক দেখতে দুয়ারে দুয়ারে.

দৃষ্টিবাংলা, বোয়ালদহ, ঘাটবাওড়, বনগাঁ - এইবার দেখা মিললো দুয়ারে শিক্ষকের. সরকারের তরফে করোনার মধ্যে ছাত্র-ছাত্রীদের খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি স্কুলের তরফ থেকে হোমওয়ার্কের জন্য অভিভাবকদের কাছে প্রশ্ন পত্র দেওয়া হচ্ছে.যাতে ছাত্র-ছাত্রীদের সে সমস্ত প্রশ্নপত্র গুলি বাড়িতে বসে ঠিকঠাকভাবে  উত্তর করে নিয়ে এসে স্কুলের জমা করে.
বনগাঁ সার্কেল 2 এর অন্তর্গত বোয়ালদহ জুনিয়র হাই স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের হোম ওয়ার্ক  দেখতে বাড়িতে বাড়িতে যাচ্ছেন.
 কয়েকজন শিক্ষক ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়েই  নিজের হাতে হোম ওয়ার্ক করে দিয়ে আসছেন.
শনিবার বোয়ালদহ গ্রামের মৎস্যজীবী পাড়ায় ছাত্র-ছাত্রীদের হোমওয়ার্ক  দেখতে উপস্থিত ছিলেন বোয়ালদহ জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, সহকারি শিক্ষক গোবিন্দ বিশ্বাস, রাজর্ষি দত্তগুপ্ত .
 স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ বলেন, আমাদের স্কুলের বেশিরভাগ ছাত্র ছাত্রী মৎস্যজীবী পাড়া ও মুসলিম পাড়ার.
 আমাদের স্কুলে খুব বেশি ছাত্র-ছাত্রীর সংখ্যা না থাকায়  আমরা খুব সহজেই ছাত্র-ছাত্রীদের খোঁজখবর নিতে পারছি বাড়িতে গিয়ে. এমনিতেই করোনার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনা একদম খারাপ পর্যায়ে পৌঁছে গেছে. তাছাড়া এই গ্রামের ছাত্রছাত্রীরা টিউশন পড়তে পারে না  অর্থনৈতিক সামর্থ্য না থাকার কারণে.
 আমাদের স্কুলের তরফ থেকে শিক্ষকরা মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে, আমরা প্রতিমাসে দুই বার করে ছাত্র -ছাত্রীদের পড়াশোনার বিষয়ে খোজ খবর নেব.
 আমরা বিগত দুমাস ধরে সেই কাজটাই করছি.  করোনার মধ্যে  যতদিন স্কুল খুলছে না ততদিন আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার খোঁজ খবর রাখার চেষ্টা করছি মাত্র. জানিনা এতে ছাত্র-ছাত্রীদের কতটা ভালো হবে.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: