Saturday, 28 August 2021

তালিবানি ধাঁচেই চলছে বাংলার শাসন : জগন্নাথ সরকার

বিপুল বিশ্বাস, চাপড়া, নদীয়া, দৃষ্টি বাংলা - আজ নদীয়া জেলার চাপড়া বিধানসভা এলাকায় সিবিআই ইনভেস্টিগেশন করতে গেলে স্থানীয়  দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সিবিআই অফিসার.
 এই প্রসঙ্গ টেনে, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার বলেন, বাংলায় তালিবানি ধাঁচেই চলছে এখানকার সরকার.
 হাইকোর্টের নির্দেশে সিবিআই অফিসাররা চাপড়া বিধানসভায় ইনভেস্টিগেশন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্কৃতীদের হাতে.
 এই প্রসঙ্গ টেনে জগন্নাথ সরকার রাজ্য সরকারের তুলনা করেছেন.
তিনি আরো বলেন, রাজ্যে গনতন্ত্রের  কোন চিহ্ন নেই. এখানে শিক্ষিকারা  বিষ খেয়ে প্রকাশ্য রাস্তায় আত্মহত্যা করছে. এই ঘটনা বিজেপি শাসিত কোন রাজ্যে হলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারতেন সেটা অনুমান করা যায়.
 চাপড়া এলাকায় আইএসআই জঙ্গি ও জেএমবি জঙ্গির সংগঠনের সদস্যরা লুকিয়ে থাকতে পারে বলে আমার অনুমান বলে জানান জগন্নাথ সরকার. তিনি সিবিআই এর পাশাপাশি এন আই এন এর তদন্তের দাবি করেছেন.
 তিনি আরো বলেন তৃণমূল কোন  রাজনৈতিক দল নয়. এটা একটি নাটকের টিম. এই নাটকের মহানায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রতিনিয়ত অভিনয় করে বোকা বানিয়ে চলেছেন.
চাষী থেকে শিক্ষক, বেকার ছেলেমেয়ে থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষ কেউ শান্তিতে নেই এই রাজ্যে.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: