আজ 17 ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীজি 70 বছর অতিক্রম করে 71 বছরে পদার্পণ করলেন.বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী মোদিজীর জন্মদিন কে উপলক্ষ করে সারাদেশে সেবা সপ্তাহ উদযাপন করছে.
কেক কেটে প্রদীপ জ্বেলে বিকালে এই জন্মদিন পালন করা হয় বনগাঁ পৌর মন্ডল দক্ষিণ ও পৌর মন্ডল উত্তর এর যুব মোর্চার পক্ষ থেকে. আজকের অনুষ্ঠানে বিশেষভাবে লক্ষ্য করা গেছে অখন্ড বনগাঁ পৌর মন্ডলের প্রাক্তন সভাপতি অপূর্ব রাহা কে. এই সেই অপূর্ব্ব রাহা জানাকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পরে ছিলো তিনি তৃণমূলে যোগদান করেছে. অভিজিৎ বৈদ্য নামে একটি ফেক ফেসবুক অ্যাকান্ট দাবি করা হয়েছিল অপূর্ব বাবু তৃণমূলে যোগদান করেছেন.
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মনস্পতি দেব, সাধারণ সম্পাদক প্রবীর রায়, দেবদাস মন্ডল, জেলার সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ ঘোষ, বিধায়ক অশোক কীর্তনীয়া,বনগাঁ পৌর মন্ডল দক্ষিণের সভাপতি সুবীর সরকার, উত্তরের যুব মোর্চার সভাপতি রাজীব রায়, নৃপেন চক্রবর্তী, বাবুন কর্মকার, সহ অন্যান্য নেতৃত্ব.
প্রধানমন্ত্রীর সেবা সপ্তাহের প্রমুখ জেলার সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ ঘোষ জানান এক সপ্তাহ ধরে বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে সেবা সপ্তাহ উদযাপন করা হবে আমাদের জেলায়. বস্ত্র বিতরণ থেকে শুরু করে খাদ্য সামগ্রী বিতরণ সহ অন্যান্য কার্যক্রম চলবে.
0 coment rios: