Saturday, 18 September 2021

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আদিবাসী মানুষদের বস্ত্র বিতরণ বনগাঁর ঘটবাওড় অঞ্চলের বোয়ালদহ গ্রামে

শুভকল্যাণ বিশ্বাস, বনগাঁ, দৃষ্টি বাংলা - আজ বনগাঁ মহকুমার ঘটবাওড় অঞ্চলের বোয়ালদহ গ্রামের মৎসজীবি পাড়ায় প্রায় 200 জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয়.17 সেপ্টেম্বর সেবা সপ্তাহ পালন  করছে বিজেপি নেতৃত্ব  সারা দেশ জুড়ে. বনগাঁ  সাংগঠনিক জেলা যুব মোর্চার সহ সভাপতি গোবিন্দ বিশ্বাসের উদ্যোগে  বিতরণ করা হয়. ব্যবস্থাপনায় ছিল যুব মোর্চা. বনগাঁ  সাংগঠনিক জেলা সেবা প্রমুখ  জ্ঞানপ্রকাশ ঘোষ জানান,  আমাদের জেলা জুড়ে সেবা সপ্তাহ উদযাপন হচ্ছে. যুবনেতা গোবিন্দ বিশ্বাস এর উদ্যোগে   কিছু আদিবাসী মানুষদের বস্ত্র বিতরণ করা হয়.  এই গ্রামের আদিবাসী প্রভারানি তরফদার  জানান, গোবিন্দ বাবু আমাদের বিগত কয়েক  বছর প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আমাদের গ্রামে বস্ত্র বিতরণ করেন.    এছাড়া এই বোয়ালদহ স্কুলের মিডডে মিলের রাঁধুনিদের ও বস্ত্র বিতরণ করা হয়.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: