Sunday, 25 December 2022

বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে অটল বিহারী বাজপেয়ী জন্ম দিবস উদযাপন

শুভ কল্যাণ বিশ্বাস, দৃষ্টি বাংলা ,  বনগাঁ - আজ বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে বনগাঁ উত্তর গ্রামীন মন্ডল ১ এ অটল বিহারী বাজপেয়ীজীর জন্ম দিবস উদযাপন ও তুলসী দিবস পালন করা হয়। পাশাপাশি 'মন কি বাত 'অনুষ্ঠানে পুরো মহিলা মোর্চা জেলা কমিটির উপস্থিতি লক্ষ্য করা যায়  জেলা মহিলা মোর্চার সম্পাদিকা দেবলীনা বিশ্বাসের বাড়িতে।
 বনগাঁ জেলা মহিলা মোর্চার সম্পাদিকা দেবলীনা বিশ্বাসের বাড়িতেই এই অনুষ্ঠান লক্ষ্য করা গেছে। তার তত্ত্বাবধানেই আজকের এই অনুষ্ঠান।
 অনুষ্ঠানটি সাজানো হয়েছিল  পুরোপুরি সনাতনী সংস্কৃতিতে। বাজপেয়ী ছবিতে প্রথমে  পুষ্প ও মাল্যদান করেন জেলা মহিলা মোর্চার সভার নেত্রী প্রিয়াঙ্কা সাহা মন্ডল।  আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়। জেলা তপশিলি মোর্চার  সহ-সভাপতি শৈলেন্দ্রনাথ   মজুমদার ও যুব মোর্চার সহ-সভাপতি বিশ্বজিৎ গাইন।জেলা মহিলা মোর্চা দুজন সাধারণ সম্পাদিকা  ইন্দ্রানী দত্ত  ও মিরা দে, সহ-সভানেত্রী  শিউলি মজুমদার, সম্পাদিকা দেবলীনা বিশ্বাস, বাণী ঘোষ, বনগাঁ উত্তর গ্রামীন মন্ডলের  কনভেনার আরাধনা সরকার, জেলা মহিলা মোর্চার সদস্য সবিতা বিশ্বাস, জেলা মহিলা মোর্চার প্রায় সকল পদেধিকারী উপস্থিত ছিলেন।
 এ ছাড়া আজকে বাজপায়ীজীর জন্ম দিবসের পাশাপাশি তুলসী পূজন দিবসও উদযাপন করা হয় একই সঙ্গে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: