Sunday, 5 February 2023

রায়পুর নাম যজ্ঞ কমিটির উদ্যোগে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ

শুভকল্যাণ বিশ্বাস, বনগাঁ - গতকাল ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের রায়পুর গ্রামবাসীবৃন্দের নাম যজ্ঞ কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও শাড়ি দেওয়া হয়। কয়েকশো মানুষকে শীতবস্ত্র শাড়ি দেওয়া হয়। বনগাঁ কোটে সিনিয়র এডভোকেট  সুকুমলেন্দু সাহা তার পিতা মাতার স্মৃতি উদ্দেশ্যে কম্বল  ও বস্ত্র বিতরণ করেন । অনুষ্ঠান কমিটির সভাপতি আনন্দ মন্ডল বলেন, অতীত থেকে আমরা  বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে আমাদের নাম যজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে।
 অনুষ্ঠান কমিটির সম্পাদক অনুতোষ মজুমদার বলেন, কিছু দুস্থ মানুষকে আমরা কম্বল ও শাড়ি বিতরণ করেছি। আগামী দিনে  আরো বেশি মানুষকে যাতে আমরা এইভাবে পাশে দাঁড়াতে পারি তার ব্যবস্থা করব।
 আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া, বিশিষ্ট সমাজসেবী গোবিন্দ বিশ্বাস, আনন্দ মন্ডল, সমর বিশ্বাস, গোলক মন্ডল, সন্দীপ বিশ্বাস, গোপাল শীল, সহ অন্যান্য নেতৃত্ব।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: