উপস্থিত ছিলেন সকলের প্ৰিয় AI সাহেব মাননীয় বিপ্লব মিত্র মহাশয় এবং শ্রদ্ধেয় SI মাননীয় মিলন কান্তি পাল মহাশয় ও বেয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন দত্ত মহাশয় । এই খেলার মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন নিমাই মন্ডল মহাশয়।
সকলের উপস্থিতি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আরো গৌরবোজ্জ্বল ও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছিলো। এছাড়া এই প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী ও শিক্ষিকা মাধুরী সরকার,,মেডিকেল টিমের প্রধান নিমাই চন্দ্র মন্ডল। তিনি একধারে শিক্ষক অন্যদিকে দিকে ডাক্তার আবার সংগীত শিল্পীও বটে। বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। প্রতিযোগিতায় সুন্দরভাবে মেডিকেল টিম পরিচালনা করার জন্য SI মিলন কান্তি পাল নিমাই বাবু কে সম্বর্ধনা দিয়েছেন।
নিমাই বাবু বলেন, আমি আমার তরফ থেকে সকল স্কুলের শিক্ষক- শিক্ষিকা , ছাত্র-ছাত্রী সহ আমার মেডিকেল টিমের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন জানাই মেডিকেল টিম সুন্দরভাবে পরিচালনা করার জন্য।
0 coment rios: