Friday, 26 January 2024

মহাসমারহে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলো স্বরূপানন্দ আদর্শ বিদ্যাপীঠ।

শুভ কল্যাণ বিশ্বাস, দৃষ্টি বাংলা, বনগাঁ - আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বনগাঁ মহকুমার বিভিন্ন স্কুলে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো মহাসমারহে। বনগাঁ সার্কেল টু কলমবাগান কুন্দিপুর স্বরূপানন্দ আদর্শ বিদ্যাপীঠ এর ছাত্র-ছাত্রী  ও অভিভাবকদের মিলিত প্রচেষ্টায় খুব সুন্দর ভাবে এবছর প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো। প্রভাতফেরি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান সাজানো হয়েছিল।
 বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল বলেন,  আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস মহাসমারহে পালন করি।
 আমাদের স্কুলের প্রত্যেক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ এই দুই দিনের অনুষ্ঠানে  সকলের উপস্থিতি লক্ষ্য করা যায়।
 স্কুলের কর্ণধর  সনৎ কুমার দে  জানান, আমাদের স্কুল যতগুলি সরকারি পালনীয় অনুষ্ঠান আছে  আমরা প্রত্যেকটি অনুষ্ঠান সুন্দরভাবে করে থাকি।
 আমাদের স্কুলে সুন্দরভাবে পঠন-পাঠনের পাশাপাশি খেলাধুলা, সঙ্গীতচর্চা ও ছবি আঁকা প্রতিযোগিতা করে থাকি  ছাত্র-ছাত্রীদের নিয়ে।
 এই স্কুলের UKG তে পড়ে ঋদ্ধিমা বিশ্বাস এর মা দেবলীনা বিশ্বাস জানান, স্বরূপানন্দ আদর্শ বিদ্যাপীঠ একটি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুল থেকে অনেক ছাত্র ছাত্রী  পড়াশোনা করে অনেক বড় হয়েছেন। এখানে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও  সাংস্কৃতিক পরিবেশ প্রায় সকল অভিভাবককে মুগ্ধ করে।
 আমি এই স্কুলের পঠন-পাঠনের পাশাপাশি এখানকার আনুষঙ্গিক  অনুষ্ঠানের প্রশংসা করি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: