এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দুই স্কুলের ছাত্রছাত্রীরা। কুইজ প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালদহ ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বিল্লাল বিশ্বাস, বোয়ালদহ গ্রামের মেম্বার সোমা তালুকদারের স্বামী বাপি তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজিৎ সরকার, বোয়ালদাহ জুনিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, বোয়ালদহ এফ.পি স্কুলের প্রধান শিক্ষক বাপি কর্মকার, শিক্ষক গোবিন্দ বিশ্বাস, শিক্ষক তরুণ দাস সহ অন্যান্য ব্যক্তিত্ব।
কুইজ প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন তাদেরকে পুরস্কৃত করেছেন স্কুলের শিক্ষকরা।
প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ বলেন, প্রত্যেক বছর আমরা স্কুলে পুজো করি । এবার আলাদা কিছু করতে চেয়েছিলাম। গোবিন্দ বিশ্বাসের উদ্যোগে একটি কুইজ প্রতিযোগিতা করা হয়েছিল । প্রতিযোগিতায় জয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে স্কুলের তরফ থেকে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ও পুরস্কৃত করা হয়। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককেই পুরস্কার দেওয়া হয়।
প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বাপি কর্মকার বলেন, আমরা শিক্ষকদের তরফ থেকে একটা পরিকল্পনা করেছিলাম নতুন কিছু করা যায় কিনা। সেই ভাবনা চিন্তা থেকেই এবারের কুইজ প্রতিযোগিতা করা হয়েছিল। ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানাই এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বিল্লাল বিশ্বাস বলেন, এত বছর ধরে স্কুলে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে. এবার শিক্ষকদের তরফ থেকে একটি কুইজ প্রতিযোগিতা করা হয়েছিল সেখানে আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজেকে গর্বিত বোধ করছি. আশা করি এই উদ্যোগ প্রতিবছর বজায় থাকবে. ধন্যবাদ জ্ঞাপন করি দুই স্কুলের সমস্ত শিক্ষকদের.
0 coment rios: