Friday, 23 February 2024

এড়োপোতা প্রাইমারি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

এড়োপোতা এফ পি স্কুলে প্রধান শিক্ষক  উদয় বাবু  ও তার সহশিক্ষকদের উদ্যোগে  গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধার করার প্রচেষ্টা স্বরূপ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল তাদের স্কুল প্রাঙ্গণে। স্থানীয় গ্রামবাসীদের কথা অনুযায়ী এরকম অনুষ্ঠান বহুদিন তারা উপভোগ করতে পারেননি। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বাংলার সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য যে প্রচেষ্টা শিক্ষক মশায়েরা করেছেন তার প্রশংসা করেছেন স্থানীয় গ্রামবাসীরা।  বিশেষ করে এই স্কুলের নতুন প্রধান শিক্ষক উদয় বাবুর খুবই প্রশংসা করেছেন।

 শিক্ষকদের একান্ত প্রচেষ্টায় ও ছাত্র ছাত্রীদের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।

 এই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন, কালমেঘা এফ পি স্কুলের প্রধান শিক্ষক মারফত আলি শেখ ও ওই স্কুলের শিক্ষক -বিশিষ্ট লেখক ও কবি সপ্তর্ষি হোড়,শুকপুকুরিয়া এফ পি স্কুলের প্রধান শিক্ষক -আনন্দ বিশ্বাস,চরুইগাছি-শান্তনু ঘোষ,পেটাঙ্গি প্রাইমারি স্কুলের    প্রধান শিক্ষক সমিত সরকার বোয়াদহ জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ,গোবিন্দ বিশ্বাস।পাইকপাড়া সুবীর বিশ্বাস,সুমন আঢ‍্য।বোয়ালদহ প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষক  সিদ্দিকি মন্ডল,নিমাই মন্ডল।মাধবপুর মাধবপুর প্রাইমারি স্কুলের শিক্ষক  মৃনাল মল্লিক।ঘোষ স্কুল এর শিক্ষক তাপস  বাবু।আঙ্গারপুকুরিয়া প্রাইমারি স্কুলের শিক্ষকবৃন্দরাও উপস্থিত ছিলেন।
 বিশিষ্ট শিক্ষক ও কবি  সপ্তর্ষি হোড় বলেন,শিক্ষা বলতে যে আজ শুধু পাঠ্য পড়া আদায়ের কৌশল নয় , খেল ধূলা , নাচ গান , পরিবেশ সচেতনতার দিয়ে শিশুদের আদর্শ্য হিসাবে গড়ে তোলার প্রয়াস করেছে এড়োপোতা প্রাইমারি স্কুল। এর জন্য প্রধান শিক্ষক উদয় বাবুকে ধন্যবাদ জ্ঞাপন করি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: